logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. হামজারা হেরে গেলেন, প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

হামজারা হেরে গেলেন, প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ১২:১৯:৪৯

ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গেল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ওয়েম্বলি স্টেডিয়ামে ৮২ হাজার দর্শকের সামনে প্রথম ম্যাচে এগিয়ে যায় শেফিল্ড। কিন্তু দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত জয় নিয়েছে ব্ল্যাক ক্যাটস। এর মধ্য দিয়ে ২০১৭ সালের পর প্রিমিয়ারে ফিরল তারা।

এদিন ম্যাচের ২৫ মিনিটে টাইরেস ক্যাম্পবেলের গোলে প্রথমে এগিয়ে যায় শেফিল্ড। এই গোলের জোরেই এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও সে দাপট ছিল তাদের। গোলের ভালো সুযোগ তৈরির দিক দিয়ে এগিয়ে ছিল তারা। কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে এক গোলের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ম্যাচের যখন আরে মোটে ১৪ মিনিট বাকি, ঠিক সে সময়ই তাদের লিড খোয়া যায়। স্প্যানিশ ফরোয়ার্ড এলিজার মায়েন্দার গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড।

আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে থমাস ওয়াটসনের গোলে প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন নিশ্চিত হয় দলটির।

এর ফলে মৌসুমটা মোটামুটি ভালো কাটালেও তীরে এসে তরী ডুবল শেফিল্ডের। চ্যাম্পিয়নশিপে সদ্যসমাপ্ত মৌসুমের একটা বড় সময় ধরে দলটা ছিল শীর্ষস্থানে। শেষ দিকে এসে টানা হেরে তাদের সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ গচ্চা যায়। এরপর প্লে অফের সেমিফাইনালে বড় জয় নিয়ে যাও একটা আশা জেগেছিল দলটার, ফাইনালে সে আশা গেল ভেস্তে। যার ফলে দলটাকে এখন আগামী মৌসুমে আবারও খেলতে হবে চ্যাম্পিয়নশিপেই।

একই ভাগ্য হামজা চৌধুরীরও। চলতি মৌসুম শেষে তিনি ফিরে যেতে পারেন লেস্টার সিটিতে। সে দলটাও প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে, এখন শেফিল্ডও ব্যর্থ হলো প্রিমিয়ার লিগে নাম লেখাতে। ফলে ইংল্যান্ড না ছাড়লে আগামী মৌসুমে আবারও এই চ্যাম্পিয়নশিপেই খেলতে হবে হামজাকে।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top