logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. দেশে ‘মানবিক আইন’ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর

দেশে ‘মানবিক আইন’ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর

প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ১:২০:৪২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দু-মুসলিম কিংবা মেজরিটি-মাইনরিটি বলে কিছুই থাকবে না। যতদিন এ দেশে আল্লাহর আইন, মানবতার আইন, মানবিক আইন প্রতিষ্ঠিত না হয়; ততদিন আমাদের লড়াই চলবে।

পবিত্র ঈদুল ফিতরের পরদিন মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুলাউড়ার এই কৃতি সন্তান এ সময় বলেন, জন্মস্থানের একটা মায়া, একটা ভালোবাসা আছে। ২০০১ সালের নির্বাচনের ২৪ বছর পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। আজ প্রাণখুলে দেখতে চাই।

ডা. শফিকুর রহমান প্রশ্ন রেখে বলেন, কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চেনে অন্য কেউ সেভাবে চেনে না। আমি কি যুদ্ধাপরাধী? না; অথচ আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে। যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে- এটা বিশ্বাসযোগ্য কথা? তাও চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সেই সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়।

জামায়াত আমির বলেন, বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আগস্টের ১ তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। সে সময় আল্লাহকে বলেছিলাম; ৪ দিন পর আল্লাহর বিচার হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম। জালিমের মাথা আল্লাহ গুঁড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ২৬ হাজার কোটি টাকা শুধু আওয়ামী লীগের নেতারা পাচার করেছে। প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহই ভালো জানেন। তাদের ভাব ছিল এমন- তারা রাজা আর আমরা প্রজা। ওই সরকার কারো সঙ্গে ভালো আচরণ করেনি। ৭ বছরের শিশুও আন্দোলন করেছে। এক মা দুধের শিশু সন্তান কোলে নিয়ে আন্দোলনে এসেছেন। সন্তানদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তিনি আন্দোলনে নেমেছিলেন বলে সাংবাদিকদের বলেছেন। এটা ছিল জুলাই বিপ্লব।

জামায়াত আমির এ সময় আক্ষেপ করে বলেন, আমি যদি প্রত্যেকটা শহিদের বাড়িতে যেতে পারতাম। তাদের সন্তানকে যদি কোলে নিতে পারতাম।

তিনি বলেন, যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করেছি কেমন আছেন? তারা শুধু টপটপ করে চোখের পানি ফেলেছেন। জানতে চেয়েছিলাম- কি চান? তারা বলেছিলেন, জালিমের হাতে দেশটা যেন আর না যায়। দেশটা আপনাদের হাতে দেখতে চাই। এমন একটা দেশ দেখতে চাই- যেখানে চাঁদাবাজ, ঘুসখোর ও সুদখোরদের ঠাঁই হবে না।

এ সময় কুলাউড়াবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনাদের চাওয়াও কি এক? যদি এক হয়, তাহলে লড়াই আমাদের শেষ না, লড়াই শুরু। শহিদের পরিবারের চোখের পানি যতদিন থাকবে আমাদের এই লড়াই চলবে। যতদিন এই দেশে আল্লাহর আইন, মানবতার আইন, মানবিক আইন প্রতিষ্ঠিত না হয়; ততদিন আমাদের লড়াই চলবে।

তিনি বলেন, বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ জালিমের হামলা থেকে মুক্ত করে দেন।

ডা. শফিকুর রহমান বলেন, কুলাউড়া উপজেলায় ৩৪টি চা বাগান রয়েছে। তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করেন। আমরা আগেও দাবি তুলেছি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী চাই না, যাদের ভেতর মনুষ্যত্ব নেই। আমরা চাই প্রকৃত মানুষ। যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, তাদের প্রয়োজন।

কুলাউড়া শহরের ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম।

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

সর্বশেষ সংবাদ
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top