logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. বন্যায় দুর্গতদের পুনর্বাসন শুরু হবে শীঘ্রই : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় দুর্গতদের পুনর্বাসন শুরু হবে শীঘ্রই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৯:২৯:৫৩

সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বন্যায় দুর্গতদের পুনর্বাসন করার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বানের পানিতে নষ্ট হয়ে যাওয়া বইও শিক্ষার্থীরা ফিরে পাবেন বলে আশ্বস্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভয়াবহ বন্যা-পরবর্তী দুর্যোগ মোকাবিলা ও আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনামগঞ্জ ও সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখলাম। তড়িৎ গতিতে বন্যাপরিস্থিতির অবনতি হয়েছিল। এরকম বন্যায় কিছুই থাকে না, এখানেও তাই হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে বন্যা মোকাবিলায় দেশের সকল বাহিনী কাজ করেছে। ত্রাণ সরকার দিচ্ছে। সারাদেশের হৃদয়বান লোকজনও দিচ্ছেন। এখন ঘরবাড়ি নির্মাণ প্রয়োজন।

তিনি আরও বলেন, দুর্গতদের পুনর্বাসনের কাজ শীঘ্রই শুরু হবে। নষ্ট হওয়া বইও শিক্ষার্থীরা পাবে। পুনর্বাসনের কাজে সহায়তা যতদিন প্রয়োজন ততদিন সেনাবাহিনী থাকবে।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তারা জনগণ থেকে দূরে সরে গেছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন প্রথমে দুর্গতদের ত্রাণ (দিতে হবে)। পরে দ্রুত ক্ষতিগ্রস্ত গৃহ ও সড়ক নির্মাণ (করতে হবে)। নিজের ভিটায় যেতে পারছে না হাজারও পরিবার। এসব মানুষদের ছোট ছোট বসতঘর নির্মাণ করে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত ৩০ বছরের নির্মাণ গ্রামীণ সড়ক শেষ হয়ে গেছে। এগুলো চলাচলের উপযোগী করতে হবে। সড়ক যেখানে ভেঙেছে, ওখানে সড়ক নয়, সেতু হবে। কৃষকদের ত্রাণের প্যাকেটের মতো সার-বীজের প্যাকেট দিতে হবে। সর্বোপরি সরকার, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজের লোকজন সবাই দুর্যোগ মোকাবিলার টিম হিসেবে কাজ করতে হবে।’

এতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, নিজের ভিটায় যেতে পারছেন না হাজারো পরিবার। এসব মানুষদের ছোট ছোট বসতঘর নির্মাণ করে দিতে হবে। গত ৩০ বছরের নির্মাণকৃত গ্রামীণ সড়ক শেষ হয়ে গেছে। এগুলো চলাচলের উপযোগী করতে হবে। সড়ক যেখানে ভেঙেছে, ওখানে সড়ক নয়, সেতু হবে।

তিনি বলেন, কৃষকদের ত্রাণের প্যাকেটের মতো সার-বীজের প্যাকেট দিতে হবে। সরকার, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজের লোকজন সকলে দলবদ্ধভাবে দুর্যোগ মোকাবিলার কাজ করতে হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে এ সময় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত প্রমুখ উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top