logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুন, শতকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুন, শতকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২২, ৩:১০:৫৩

স্টাফ রিপোর্টার : সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাইকারী বাজারখ্যাত হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ৬০-৭০টি ব্যবসা প্রতিষ্ঠান। ঈদের একদিন আগেই এমন ঘটনায় শতকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২ মে) ভোর রাত ৩টা ১৮ মিনিটের দিকে মার্কেটের ভেতরে ৫নং গলিতে আগুন সূত্রপাত ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সিলেটের ৮টি স্টেশনের ১৭টি ইউনিট চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন নেভাতে গিয়ে দেখা দেয় পানি সংকট। যে কারণে আগুনের তীব্রতা আরো বেড়ে চলে।

মার্কেটের ৪/৫/৬ নং গলিতে পুরোপুরি আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। উপায়ন্ত না দেখে সিলেটের সকল উপজেলার দমকল বাহিনীর ইউনিটগুলোকে তলব করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট মহানগর ও পার্শ্ববর্তী উপজেলা জৈন্তাপুর ও গোলাপগঞ্জ থেকেও ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট তালতলা ও আশপাশের ১৭টি ইউনিট আগুন ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হকার্স মার্কেটের ১ হাজার ৩৫টি দোকানের মধ্যে ৬০ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ৬০-৭০ দোকান পুরোপুরি পুড়ে গেছে। তবে অন্যগুলো আংশিক পুড়েছে।

শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বিষয়টি ফার্য়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

খবর পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আসেন সিলেট ফায়ার স্টোশেনর সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন ও ছাতক ফায়ার স্টোশনের স্টেশন অফিসার জালাল আহমদ।

শীর্ষ সংবাদ এর আরও খবর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top