logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুহিতকে শেষ শ্রদ্ধা

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুহিতকে শেষ শ্রদ্ধা

প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২২, ৩:৪৬:১২

স্টাফ রিপোর্টার : ২০১৪ সালের ১০ ডিসেম্বর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পুনরায় নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি প্রতিক্রিয়াশীল গোষ্ঠি পুরাতন শহীদ মিনার ভেঙে ফেলার পর নতুন মিনারের নকশা বাছাই থেকে শুরু করে সবকিছু তদারকি করেছিলেন তিনি। এই শহীদ মিনার প্রাঙ্গণেই বর্ষীয়ান রাজনীতিবিদ মুহিতকে শেষবিদায় জানালেন প্রিয় সিলেটবাসী। রোববার দুপুর ১২টার দিকে প্রয়াত মুহিতের মরদেহ বিশেষ অ্যাম্বুলেন্সে করে শহীদ মিনারে আনার পর সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে বিদায় জানান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসতে শুরু করেন। শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার প্রাঙ্গণে কালো কাপড় দিয়ে বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়। দুপুর ১২টার দিকে কফিনবাহী অ্যাম্বুলেন্স আসার পর বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথ‌মেই সি‌লেট মহানগর পু‌লি‌শের এক‌টি চৌকস দল ভাষা‌সৈ‌নিক ও মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক আবুল মাল আবদুল মু‌হি‌তের প্র‌তি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এরপর প্রয়া‌তের প্র‌তি সম্মান দে‌খি‌য়ে এক মি‌নিট নীরবতা পালন করা হয়।

এরপর সাবেক অর্থমন্ত্রী মু‌হি‌তের মর‌দে‌শে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ‌ কে আব্দুল মো‌মেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, মু‌হিবুর রহমান মা‌নিক এম‌পি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম‌পি, হা‌বিবুর রহমান হা‌বিব এম‌পি, সি‌লেট সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র আরিফুল হক চৌধুরী শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন।

শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন শাহজালাল বিশ্ব‌বিদ্যালয়, সি‌লেট কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়, সি‌লেট মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যালয়ের উপাচার্যও। এছাড়া‌ সি‌লে‌টের বিভাগীয় ক‌মিশনার, ডিআই‌জি, পু‌লিশ ক‌মিশনার, জেলা প্রশাসক, জেলা প‌রিষদ, পু‌লিশ সুপারসহ প্রশাস‌নের উর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন।

সি‌লেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, মু‌ক্তি‌যোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগসহ ‌বি‌ভিন্ন সামা‌জিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠ‌নের প‌ক্ষে শ্রদ্ধা নি‌বেদন করা হয়।

রোববার দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হবে। নগরীর রায়নগরে স্থানীয়ভাবে ডেপুটি বাড়ি বা সাহেববাড়ি হিসেবে পরিচিত পৈত্রিক বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আব্দুল হাফিজের কবরের পাশেই তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বশেষ জানাযায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে হাজারও মানুষ আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হয়েছেন।

শনিবার রাতে ঢাকা থেকে সড়কপথে প্রয়াত মুহিতের মরদেহ সিলেটে আনা হয়। সেখানে আত্মীয়-স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে শেষবারের মতো দেখেন। দলের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ দুইদিনের শোক পালন করছে। এজন্য দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করছেন। ঈদুল ফিতরের পরের দিন হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করবে সিলেট আওয়ামী লীগ।

গত শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুহিত। তিনি ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি মর্যাদাপূর্ণ সিলেট-১ (সদর-নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন। এই সময়ে তিনি অর্থমন্ত্রী হিসেবে দেশের সবচেয়ে বেশিবার বাজেট প্রণয়নের রেকর্ড গড়েন। ‘আলোকিত সিলেট’ গড়ার প্রত্যয় নিয়ে তিনি ২০০১ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top