logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. ঋণের সুপারিশ নিতে গিয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে শিক্ষিকার বচসা

ঋণের সুপারিশ নিতে গিয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে শিক্ষিকার বচসা

প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২২, ৪:৪৭:৩২

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সোনালী ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য আবেদপত্রে সুপারিশ আনতে গেলে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে শিক্ষিকার ঝগড়া হয়েছে।

এ ঘটনায় অসদাচরণের অভিযোগ এনে শিক্ষকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
অন্যদিকে শিক্ষা কর্মকর্তাকে দোষারোপ করে বক্তব্য দিলেন শিক্ষিকাও।

গত ৬ এপ্রিল উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে শিক্ষা কর্মকর্তা তার কারণ দর্শানোর নোটিশে ঘটনার তারিখ উল্লেখ করেন ৭ এপ্রিল। ওই শিক্ষিকার পক্ষ নিয়ে উপজেলার বেশ কয়েকজন শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বস্তি রানী দাস গত ৬ এপ্রিল সোনালী ব্যাংক থেকে ঋণ উত্তোলনের আবেদনপত্রে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হকের সুপারিশ নিতে তার কার্যালয়ে যান। এসময় দু’জনের মধ্যে উচ্চস্বরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা শোনেন আশপাশের লোকজন।

পরদিন সহকারী শিক্ষিকাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেন শিক্ষা কর্মকর্তা। এতে শিক্ষিকার বিরুদ্ধে অসদাচরণ ও টেবিলে থাপ্পর দেওয়ার অভিযোগ এনে কেন বিভাগীয় ব্যবস্থার জন্য সুপারিশ করা হবে না, তা জানিয়ে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়। এছাড়া অসদাচরণের সময় আরও কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন এবং ওই শিক্ষিকা ছুটি না নিয়েই পাঠদানে বিঘ্ন ঘটিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে নোটিশে উল্লেখ করা হয়। এতে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে ৭ এপ্রিল।

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হক বলেন, শিক্ষকের ব্যক্তিগত ঋণের আবেদনপত্রে স্বাক্ষর করা আমার দাপ্তরিক দায়িত্বের মধ্যে পড়ে না। স্বাক্ষর না দেওয়ায় ওই শিক্ষিকা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে ব্যক্তিত্ব রক্ষায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

অন্যদিকে স্বস্তি রানী দাস বলেন, সোনালী ব্যাংকে ঋণের জন্য গেলে কর্মকর্তারা শিক্ষা কর্মকর্তার সুপারিশ আনতে বলেন। এজন্য আমি তার কার্যালয়ে গেলে তিনি আমাকে অপমান করে কথাবার্তা বলেছেন। আমি অসদাচরণ করিনি।

এদিকে এনিয়ে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাদের সহকর্মীর পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন। কারণ দর্শানোর নোটিশটি নিয়ম বহির্ভুতভাবে দেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top