logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. দুর্দান্ত লড়াই করে দক্ষিণ আফ্রিকা জয় টাইগারদের

দুর্দান্ত লড়াই করে দক্ষিণ আফ্রিকা জয় টাইগারদের

প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২২, ৩:৪৭:৪৯

বিশ বছর আগের প্রথম প্রোটিয়া সফরের গল্পটা ভিন্ন। পাঁচ বছর আগের গল্পও ভিন্ন। এবারের সফরের গল্পটা অনন্য।বদলে যাওয়া, লড়াকু, দৃঢ় প্রতিজ্ঞ ওয়ানডে দল নিয়ে তামিম-সাকিবরা দক্ষিণ আফ্রিকা জয় করেছেন। ব্যাটে তিনশ’র বেশি রান, বল হাতে প্রোটিয়াদের অলআউট করে তুলে নিয়েছেন ৩৮  রানের দুর্দান্ত জয়। গড়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে যেকোন ফরম্যাটে প্রথম জয়ের কীর্তি।

টস হেরে ব্যাটে নেমে সাবধানী শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। তারা যোগ করেন ৯৫ রান।অধিনায়ক তামিম ফিরে যান ৪১ রান করে। তার সঙ্গী লিটন পরেই ৫০ রান করে বোল্ড হন। এরপর ক্রিজে এসেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম (৯)। বাংলাদেশ ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়।

ওই চাপ সামাল দেন মানসিক অবদাসের কারণে দক্ষিণ আফ্রিকা যেতে না চাওয়া সাকিব। তাকে দারুণ সঙ্গ দিয়ে ইয়াসির রাব্বি ১১৫ রানের জুটি গড়েন। সাকিব ফিরে যাওয়ার আগে ৬৪ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৭৭ রান করেন। ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে ৪৪ বলে  প্রথম ফিফটি (৫০) তুলেই ফিরে যান ইয়াসির। শেষ দিকে আফিফ হোসেন ১৩ বলে ১৭, মাহমুদুল্লাহ ১৭ বলে ২৫ ও মেহেদি মিরাজ ১৩ বলে ১৯ রান করেন।

জবাব দিতে নেমে পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তারা ৩৬ রানে হারায় তিন উইকেট। দলীয় ১৮ রানে ওপেনার জানেমান ম্যালানকে সাজঘরে পাঠান শরিফুল। এরপর তাসকিন নবম ওভারে তুলে নেন কাইল ভারায়েনে (২১) ও এইডেন মার্করামকে (০)।

এরপর তিনে নামা অধিনায়ক টেম্বা বাভুমা ও পাঁচে নামা রেসি ভ্যান ডার ডুসন ৮৫ রানের দারুণ জুটি গড়েন। শরিফুল ইসলাম ৩১ রান করা বাভুমাকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন। ক্রিজে আসা ডেভিড মিলারকে নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ডুসন। তারা ৭০ রানের জুটি গড়েন। ম্যাচ তখন ভারসাম্যপূর্ণ।

এমন সময় নিজের শেষ ওভার করতে এসে দলের সেরা ব্রেক থ্র দেন তাসকিন। তিনি ফেরান ভ্যান ডার ডুসনকে। প্রোটিয়া ব্যাটার খেলেন ৯৮ বলে ৮৬ রানের দারুণ ইনিংস। নয়টি চারের সঙ্গে একটি ছক্কা তোলেন। তারপরও ভয় ধরাচ্ছিলেন ডেভিড মিলার।তিনি চার-ছক্কায় কাঁপন তুলছিলেন টাইগার ভক্তদের মনে। ৪৬তম ওভারে মিরাজ তাকে ফেরাতেই ম্যাচ টাইগারদের পকেটে চলে আসে।

ডেভিড মিলার খেলেন ৫৭ বলে তিনটি ছক্কা ও আটটি চারে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস। শেষ পর্যন্ত সাত বল থাকতে অলআউট হয় স্বাগতিকরা। বাংলাদেশ দলের হয়ে তাসকিন নেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। শরিফুল দুই উইকেট দখল করেন। বল হাতে দলের গলার কাঁটা হয়ে উঠছিলেন মেহেদি মিরাজ। তিনিই শেষ পর্যন্ত ৯ ওভারে ৬১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top