logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে করোনায় ৭৬ দিন পর সর্বনিম্ন ৭০ জনের মৃত্যু

দেশে করোনায় ৭৬ দিন পর সর্বনিম্ন ৭০ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২১, ৬:০০:২৬

স্টাফ রিপোর্টার : দেশে করোনায় ৭৬ দিন পর সর্বনিম্ন মৃত্যু দেখলো দেশ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৭০ জন। এর আগে চলতি বছরের ১৯ জুন আজকের চেয়ে কম ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৭ জন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একদিনে মারা যাওয়া ৭০ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট প্রাণ হারালেন ২৬ হাজার ৪৩২ জন। একই সময়ে শনাক্ত হওয়া তিন হাজার ১৬৭ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী মোট শনাক্ত হলেন ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন চার হাজার ৬৯৭ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হলেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

একদিনে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৪৭৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৪৩৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯০ লাখ ২১ হাজার ১০২টি জানিয়ে অধিদফতর জানাচ্ছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৮২ হাজার ৫৯৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৩৮ হাজার ৫০৪টি।

একই সময়ে করোনাতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৫২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭০ জনের মধ্যে পুরুষ ৩৪ জন আর নারী ৩৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ১১৮ জন আর নারী মারা গেলেন নয় হাজার ৩২৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন।

আর তাদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ২৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী ও বরিশাল বিভাগের চারজন করে খুলনা বিভাগের ১২ জন, সিলেট বিভাগের আটজন আর রংপুর বিভাগের রয়েছেন তিনজন। মারা যাওয়া ৭০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫৭ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন আর বাড়িতে মারা গেছেন তিনজন।

জাতীয় এর আরও খবর
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’

প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

সর্বশেষ সংবাদ
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী</span> <br> বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী
বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
<span style='color:#ff0000;font-size:16px;'>মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী</span> <br> জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হঠাৎ কমলো তেলের দাম
হঠাৎ কমলো তেলের দাম
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top