logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. দেশে করোনায় মৃত্যু ২২ হাজার ছাড়াল

দেশে করোনায় মৃত্যু ২২ হাজার ছাড়াল

প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২১, ৮:৪৩:৩৪

কোভিড-১৯ সংক্রমণের ৫১৬তম দিনে দেশে ২৪৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জন। এই সময়ে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন রোগী।

এর আগে গতকাল ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়, আর ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় ১২ হাজার ৬০৬ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫৯ লাখ ৩২ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ১১ হাজার ৩৭১টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৮৪ জনসহ মোট ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২৪৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১১০ জন নারী। তাদের মধ্যে ২৪২ জনের হাসপাতালে (সরকারিতে ২০৯ জন, বেসরকারিতে ৩৩ জন) ও বাড়িতে ছয় জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২২ হাজার ১৫০ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৬ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৯ হাজার ১৮০ জন, যার শতকরা হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ২৯৭ জন, যার শতকরা হার ১০ দশমিক ৩৭ শতাংশ। বাসায় ৬৪৫ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৯১। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২৮ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৪ হাজার ৮২২ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৬ দশমিক ৯২ শতাংশ এবং সাত হাজার ৩২৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৩ দশমিক ০৮ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬৪ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী সাতজন, ত্রিশোর্ধ্ব ১৯ জন, চল্লিশোর্ধ্ব ৩২ জন, পঞ্চাশোর্ধ্ব ৬২ জন এবং ষাটোর্ধ্ব ৭২ জন, সত্তরোর্ধ্ব ৩৯ জন, আশি উর্ধ্ব ১৫ জন এবং নব্বই ঊর্ধ্ব দু’জন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে আটজন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২০ কোটি ১৮ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪২ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ কোটি ১৬ লাখের বেশি।

জাতীয় এর আরও খবর
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি

সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি

সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে

সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ

দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ

সর্বশেষ সংবাদ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি
সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন সিসিক প্রশাসক
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন সিসিক প্রশাসক
চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
জগন্নাথপুরে হাওরের পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার
জগন্নাথপুরে হাওরের পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বৈশাখের তাপে বাজারও গরম
বৈশাখের তাপে বাজারও গরম

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top