logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে চা বোর্ডের অনুদান প্রদান

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে চা বোর্ডের অনুদান প্রদান


প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২১, ৯:৪৬:৫২

শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশের চা বাগানের শ্রমিক ও শ্রমিক পোষ্যদের বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২০২০-২১ অর্থ বছরে ১৮ লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ চা বোর্ড।

বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন।

ড. এ কে এম রফিকুল হক জানান, এবছর শিক্ষাগ্রহণে উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা কল্যাণ অনুদান, ১২৮ জন শ্রমিকের কন্যা বিবাহের জন্য অনুদান এবং বিশেষ কল্যাণ অনুদানের আওতায় ৩৯ জনসহ মোট ৬৩৬জনের মধ্যে এ অনুদানের অর্থ বিতরণ করা হয়।

তিনি আরও জানান, চা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি চা শিল্পের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় চা শ্রমিকদের কল্যাণে এ বছর বিশাল পরিমাণ অর্থ অনুদান প্রদান করা হয়। করোনার কারণে অন্যান্য বাগানে কোন অনুষ্ঠান না করে ডাক যোগে সকলের কাছে তা প্রেরণ করা হয়েছে।

এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিলের আওতায় অনুদান প্রদানের নিমিত্ত দেশের সকল চা বাগানের শ্রমিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হয়। পরবর্তীতে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিতদের অনুদান প্রদান করা হলো।

মাজদিহি চা বাগানের ব্যবস্থাপক এস. কে. বড়ুয়া বলেন, কল্যাণ অনুদান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও শ্রমিক পোষ্যদের লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিডিইউ-এর সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, মাজদিহি চা বাগানের সহকারী ব্যবস্থাপকগণ ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ন ছত্রী এবং অনুদান প্রাপ্ত চা শ্রমিক ও শ্রমিক পোষ্যরা ।

মৌলভীবাজার এর আরও খবর
পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে

ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে

মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top