logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. শ্রীমঙ্গলে চিকিৎসকের অবহেলায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগ

শ্রীমঙ্গলে চিকিৎসকের অবহেলায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৫:৪৮:৩২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগানে চিকিৎসকের অবহেলায় মন্টু তাঁতি (৫৫) নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার কালীঘাট চা বাগানের বাসিন্দা ও একই পোষ্ট অফিসের অবসর প্রাপ্ত অফিস সহকারী। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার পর শুক্রবার সকাল থেকে শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগানে কর্মরত শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়ে তা পালন করছেন।

কালীঘাট চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি অবান তাঁতি জানান, মন্টু তাঁতি গত বুধবার করোনা পজিটিভ হন। বৃহস্পতিবার রাতে তার শ্বাস কষ্ট দেখা দিলে বাগানের হাসপাতালে এ্যাম্বুলেন্স চাওয়া হয়। কিন্তু বাগানের হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স না দেয়ায় ঘরের থেকেই রোগীর অবস্থার অবনতি ঘটতে থাকে। বাগানের ম্যানেজারকে চা বাগানের হাসপাতালের এম্বুলেন্সটি পাঠানোর জন্য বারবার অনুরোধ করেও কোনো কাজ হয় নি। এক পর্যায়ে তিনি এম্বুলেন্সের ব্যাপারে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাদিরা খানমের সাথে যোগাযোগ করতে বলেন।

পরে চিকিৎসক নাদিরা খানমকে এম্বুলেন্সের কথা বললে তিনি করোনা রোগী বহনের জন্য বাগানের এম্বুলেন্স দেওয়া যাবে না বলে জানান। এমনকি রোগীকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। পরে বারবার অনুরোধ করেও এম্বুলেন্স না পেয়ে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ফোন দিলে তিনি তৎক্ষণাৎ এম্বুলেন্সের ব্যবস্থা করেন ও রোগীকে মৌলভীবাজার নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে বালিশিরা মেডিকেল ডিপার্টমেন্ট (বিএমডি) এর চিকিৎসক নাদিরা খানম বলেন, ‘এই এম্বুলেন্স করোনা রোগী নিয়ে গেলে অন্যান্য রোগীর জন্য সমস্যা হয়ে যায়। এসব বিষয় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে থাকেন। এখানে এম্বুলেন্স দেওয়ার বিষয়ে আমার কোন এখতিয়ার নেই।’

এ ব্যাপারে কালীঘাট চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন বলেন, ‘আমাদের হাসপাতালের এম্বুলেন্সে জরুরী জিনিসপত্র থাকায় আমরা অন্য জায়গা থেকে এম্বুলেন্স এনে দিয়েছি। বেশী সময় অতিক্রম করা হয় নি। এই বিষয়ে ডাক্তারের সাথে কথা বলতে পারেন।’

এদিকে শুক্রবার দুপুরে বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি সম্পর্কে জানতে চাইলে তিনি একটি মিটিং এ ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে জানান।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি রাতে তাদের বাড়িতে গিয়ে দাফনের জন্য আর্থিক সহযোগিতা করে এসেছি। করোনা রোগীর জন্য বাগান কর্তৃপক্ষ যেন গুরুত্ব দিয়ে কাজ করে সে বিষয়ে আমি অফিসিয়াল চিঠি পাঠাবো।’

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

সর্বশেষ সংবাদ
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top