লন্ডনের বন্ধুমহলের সহযোগিতা পেলো কুলাউড়ার দক্ষিণ জয়পাশা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ১০:০১:৪৭
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ জয়পাশা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পাশে দাড়িয়েছে বৃটেনের মানবদরদী সংস্থা ‘বন্ধুমহল’। মাদরাসার উন্নয়ন কাজের জন্য বন্ধুমহলের জসিম উদ্দিন রিপন, মাহমুদ হাসান শিপলু, কামাল আহমেদ ও আশরাফ এম লিটু এর উদ্যোগে নগদ বিশ হাজার টাকা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে দক্ষিণ জয়পাশার গ্রামের এতিমখানা প্রাঙ্গণে বন্ধুজনের পক্ষে সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম কর্তৃপক্ষের কাছে টাকা হস্তান্তর করেন। এসময় কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র হারুনুর রশিদ, জয়পাশা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ সেলিম আহমদ, মসজিদ কমিটির সেক্রেটারী কলিম উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫ নম্বর ওয়ার্ড সম্পাদক আব্দুল মোহিত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্ধু মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, বন্ধুমহল সংস্থার জসিম উদ্দিন রিপন, মাহমুদ হাসান শিপলু, কামাল আহমেদ ও আশরাফ এম লিটু লন্ডনে বসবাস করলেও বাংলাদেশে গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন। এজন্য তারা সবার দোয়া কামনা করেছেন।





