logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. ৬৯ বছরেও স্বীকৃতি পাননি কমলগঞ্জের ৩ ভাষাসৈনিক

৬৯ বছরেও স্বীকৃতি পাননি কমলগঞ্জের ৩ ভাষাসৈনিক

প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২১, ৫:১৮:১৩

দীর্ঘ ৬৯ বছরেও স্বীকৃতি পাননি মৌলভীবাজারের কমলগঞ্জের তিন ভাষাসৈনিক। ভাষ আন্দোলনের দীর্ঘ ৬৯ বছর পার হলেও মূল্যায়ন করা হয়নি এসব ভাষাসৈনিককে। বায়ান্নর ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই তিন ভাষাসৈনিক হলেন প্রয়াত জননেতা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক সৈয়দ মতিউর রহমান ও চা শ্রমিক নেতা মফিজ আলী।

দেশের বিভিন্ন অঞ্চলে ভাষা সৈনিকদের নামানুসারে বিভিন্ন সড়ক কিংবা প্রতিষ্ঠানের নামকরণ অথবা বৃত্তি প্রদান করা হলেও এই তিন ভাষাসৈনিককে নিয়ে সরকারি-বেসরকারি কোনো উদ্যোগ এখনও দেখা যায়নি।

জানা গেছে, কমলগঞ্জ উপজেলার কুশালপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক সাংসদ প্রয়াত জননেতা মোহাম্মদ ইলিয়াস। ভাষা আন্দোলনের সময়ে ঢাকার রাজপথে সক্রিয় ছিলেন তিনি। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভাষা আন্দোলনের ঢাকাকেন্দ্রিক নেতা হলেও তিনিও মূল্যায়িত হননি।

এছাড়া উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে জন্ম নেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রখ্যাত সাংবাদিক সৈয়দ মতিউর রহমান। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের স্কুল এবং কয়েকটি মাদ্রাসায় ছাত্র ধর্মঘট পালনের নেতৃত্ব দিয়েছিলেন। ওই সময়ে বিশাল এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেছিলেন সৈয়দ মতিউর রহমান। এছাড়াও প্রতিবাদ সভা ও ছাত্র ধর্মঘট পালন করা হয়েছিল কমলগঞ্জ উপজেলা সদর, শমশেরনগর, ভানুগাছ বাজারে। এসব প্রতিবাদ সভা আর ধর্মঘট পালনের সময় প্রতিবাদী ছাত্র-জনতা জ্বালাময়ী কিছু স্লোগানও তৈরি করে ছিলেন। যেমন, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কল্লা চাই’, ‘বরকত সালামের রক্ত-মুছে ফেলা শক্ত’। স্থানীয়ভাবে ভাষাসৈনিক হিসেবে প্রয়াত সৈয়দ মতিউর রহমানকে একাধিক সংগঠনের মরণোত্তর পদক দেয়া হলেও সরকারিভাবে তার কোনো মূল্যায়ন হয়নি।

অপরদিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামে জন্মগ্রহণকারী প্রয়াত মফিজ আলী ঔপনিবেশিক পাকিস্তানী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ভাষা আন্দোলনের সময়ে সিলেট ও শমশেরনগর কেন্দ্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের সেই পথ ধরেই তিনি প্রগতিশীল রাজনীতিতে সম্পৃক্ত হন এবং সর্বশেষ পূর্ব পাকিস্তান চা শ্রমিক সংঘের শ্রমিক আন্দোলনে জড়িয়ে পড়েন। ভাষা আন্দোলনের অগ্রসৈনিক হিসাবে মফিজ আলীকে ২০০৩ সনে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করলেও আর কোনও মূল্যায়ন পাননি তিনি।

কমলগঞ্জের লেখক-গবেষক আহমদ সিরাজ বলেন, ‘ভাষা আন্দোলন ঢাকাকে কেন্দ্রবিন্দু করে সংগঠিত হলেও তা হয়ে উঠে বাঙালির জাতীয়তা তথা জাতিসত্তার আন্দোলন। ঔপনিবেশিক পাকিস্তানি শাসক গোষ্ঠীর ভাষা বিরোধী এ আন্দোলন একই সঙ্গে গ্রাম ও শহরকে যুক্তভাবে গড়ে উঠে। ফলে বিভিন্ন স্থানে এ আন্দোলনের চরিত্র অভিন্ন ছিল। কমলগঞ্জের কুশালপুর গ্রামে জন্মগ্রহণকারী তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভাষা আন্দোলনের ঢাকা কেন্দ্রিক নেতা হলেও তিনিও মূল্যায়িত হননি।’’

‘‘তেমনি বৃহত্তর সিলেটের অন্তর্গত কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের দুই কীর্তিমান পুরুষ প্রয়াত সৈয়দ মতিউর রহমান ও প্রয়াত শ্রমিক নেতা মফিজ আলী ভাষা আন্দোলনের দৃশ্যমান নেতা ছিলেন। কিন্তু দু:খজনক হলেও সত্য স্বাধীনতার ৪৯ বছরেও তারা সেভাবে বিবেচ্য বা মূল্যায়িত হয়ে উঠেননি।’’

আহমদ সিরাজ আরও বলেন, ‘এই তিন প্রয়াত নেতা মফস্বল অঞ্চলের অধিকারী হওয়ার কারণে কি তাদের ঠিকমতো বুঝে নেওয়া যাচ্ছে না এ প্রশ্ন এলাকার সচেতন মানুষের।’

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

সর্বশেষ সংবাদ
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top