logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. নির্বাচনী প্রচারে ‘হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ’

নির্বাচনী প্রচারে ‘হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ’

প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৬:১২:২৮

আগামী ৩০ তারিখের মৌলভীবাজার পৌর নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচার। এতে বাড়তি মাত্রা যোগ করেছে সিলেটের জনপ্রিয় বিভিন্ন গানের সুর। এসব গানের সুরে সুরে প্রার্থী ও প্রতীকের নাম যুক্ত করে বিভিন্ন গান বেঁধে সেগুলো বাজিয়ে নির্বাচনী প্রচার চলছে পৌর এলাকায়। হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ, দূর্বিনশাহসহ সিলেটের বিখ্যাত শিল্পীদের গান স্থান পাচ্ছে প্রচারে।

গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে প্রধান দু’দলের মেয়র প্রার্থী সমান তালে নির্বাচনী প্রচার শুরু করেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি মৌলভীবাজার পৌরসভার নয় ওয়ার্ডের আটটির কাউন্সিলর প্রার্থীই গণসংযোগে যুক্ত করেছেন নানা জনপ্রিয় গান।

প্রার্থী ও তাদের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, একটা সময় ছিল মাইকে প্রার্থী ও প্রতীকের জন্য ভোট চাওয়া হতো। এই পুরোনো মাইকিং পদ্ধতির চেয়ে বর্তমানে গানে গানে ভোট চাওয়ার  পদ্ধতি এলাকার ভোটারদের আকৃষ্ট করছে। বিভিন্ন পাড়া মহল্লায় গাড়ি দিয়ে গানে গানে প্রচার চলার সময় পাড়ার নারী ও শিশুরা বের হয়ে আগ্রহ নিয়ে দেখেন এবং আনন্দ পান। নির্বাচন মৌসুমে এসব গান রেকর্ড করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় শিল্পীরাও।

শিল্পী জুয়েল মিশ্র জীবন জানান, আমি নির্বাচনের জন্য পাঁচটি গান রেকর্ড করেছি পাঁচ প্রার্থীর জন্য। করোনা আসার পর নির্বাচন উপলক্ষে গান গেয়ে ভালো একটা আয়ের সুযোগ পেয়েছি।

অনেক শিল্পী আবার পারিশ্রমিক ছাড়াই গান রেকর্ড করছেন বলে জানা গেছে। নির্বাচন উপলক্ষে তিনটি গান রেকর্ড করেন মৌলভীবাজার পৌর এলাকার লোকসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রথী। তিনি বলেন, সামনে নির্বাচন সবাই আনন্দ করছে, আমিও আনন্দ নিয়ে তিনটা গান করেছি, এ জন্য কোনো সম্মানী নিইনি।

বাউল শিল্পী কাঙালিনী মমতাজের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ বছর ধরে বাউল গানের সঙ্গে জড়িত। স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন এলেই ডাক পড়ে প্রার্থীর পক্ষে প্রচারে। পারিশ্রমিকও মিলে ভালো। মৌলভীবাজার পৌরসভার নির্বাচনে গত ১৩ দিন ধরে প্রার্থীর পক্ষে গান গেয়ে প্রচার করছেন।

এদিকে পৌর এলাকা ঘুরে দেখা যায়, প্রার্থীর পক্ষে কেউ কেউ নতুন গান বাঁধছেন আবার কেউ কেউ জনপ্রিয় গানগুলোর সুর ঠিক রেখে কথাগুলোর প্রার্থীদের নাম ও গুণগান বসিয়ে দিয়েছেন। শিল্পীদের দিয়ে গাড়িতে বসিয়ে গান গাওয়াচ্ছেন। শিল্পীরা ঢোল, বাঁশি, খোল, মন্দিরাসহ বিভিন্ন যন্ত্র নিয়ে গান করছেন। কেউবা গান রেকর্ড করে বাজাচ্ছেন।

এসব প্রচারণা আকৃষ্ট করছে ভোটারদের। পৌর এলাকার ভোটার সুস্মিতা দেব পূজা জানান, গানের ছন্দে প্রচর ভালোই লাগে তবে বিরক্তি লাগে যখন সুন্দর একটি গানের সুর বিকৃত করে গাওয়া হয়। তবে গানে গানে একটি উৎসবের আমেজ বিরাজ করছে।

মৌলভীবাজার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালেহ আহমদ পাপ্পু বলেন, অন্য প্রচারের চেয়ে জনপ্রিয় গানের সুরে সুরে প্রচারে ভালোই সারা পাচ্ছি। নির্বাচন আমাদের দেশে একটি উৎসব তাই সে উৎসবে পূর্ণতা দিচ্ছে এসব গানের সুর।

মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে দুই, সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ প্রার্থী প্রচার চালাচ্ছেন। এর আগে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়। বর্তমানে মৌলভীবাজার পৌরসভায় মোট ৪৩ হাজার ৪ শত ৪৬ জন ভোটার। তৃতীয় দফার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ  ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top