logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে


প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২০, ১:২৪:২১

বাংলাদেশের বিভিন্ন স্কুলেই শিক্ষার্থীদের ভারতীয় বই পড়ানো হয়। বিশেষ করে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে বিদেশি বইয়ের প্রাধান্য দেখা যায় বেশি। তবে অবাক হবেন, যখন শুনবেন বাংলাদেশে প্রকাশিত শিশুদের জন্য বই পড়ানো হচ্ছে পৃথিবীর নানা দেশে।

ভাবতে কিছুটা কাল্পনিক লাগা এই বিষয়টিকে বাস্তবে রূপ দিয়েছে লাইট অব হোপ লিমিটেড। তাদের তৈরি গুফি (Goofi) বইয়ের সিরিজগুলোর মাধ্যমে এটি সম্ভব হয়েছে।

কয়েকশ বছর আগে উপমহাদেশের শিক্ষাব্যবস্থাকে ইংরেজি শাসকগোষ্ঠী এমনভাবে ঢেলে সাজিয়েছিল যার মূলমন্ত্র ছিল, এই শিক্ষাব্যবস্থা থেকে যে শিক্ষার্থীরা বের হবে তারা গায়ের রঙে ভারতীয় হলেও, চিন্তা ও মানসিকতায় হবে ইংরেজ। দুঃখজনক হলেও, এখন অব্দি উপমহাদেশের দেশগুলোর শিক্ষাব্যবস্থা সেটি থেকে বের হতে পারেনি।

এবার জাপান বা ফিনল্যান্ডে উপমহাদেশের শিক্ষার মূলমন্ত্রের ভিত্তিতে শিশু শিক্ষাকে ঢেলে সাজানো হয়েছে। এই শিক্ষাব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে শিশুদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, মূল্যবোধ সৃষ্টি ইত্যাদি বিষয়ের ওপর।

একই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে শিশুদের আবেগীয় দক্ষতা ও নৈতিকতাবোধ বাড়ানোর লক্ষ্যে ১০১৭ সালে যাত্রা শুরু করে লাইট অব হোপ লিমিটেড।

যেহেতু পৃথিবীর সব দেশের শিশুদের জন্যই এই বিষয়গুলো প্রয়োজন, তাই যাত্রার শুরু থেকেই তাদের চিন্তা ছিল পৃথিবীর সব শিশুর উপযোগী করে বই এবং কনটেন্ট ডিজাইন করা। এই কাজটি করতে গিয়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা। কারণ, বাংলাদেশি শিশুরা কথা বলে বাংলায়, ব্রিটিশ শিশুরা ইংরেজিতে আর জার্মানের শিশুরা জার্মান ভাষায়।

ভাষাকে পাশ কাটিয়ে কিংবা খুব স্বল্প পরিমাণ ব্যবহার করে কীভাবে বই তৈরি করা যায় তা নিয়ে ভাবেন তারা। এমন একটি বই তৈরি করতে চান যেখানে শিশুরা মূলত ছবির মাধ্যমে বা বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা চর্চা করতে পারবে। যদিও এই ব্যাপারটি ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং।

এর অংশ হিসেবে দুটি সিরিজ তৈরি করে গুফি। এগুলো হলো ‘গুফি লেটার টু পিকচার’ এবং বর্ণ তখন ছবি হলো। লাইট অব হোপের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও ওয়ালিউল্লাহ ভুঁইয়া এই সিরিজটি তৈরি করেন। এই সিরিজের ৪টি বইতে দেখানো হয়েছে কীভাবে ধাপে ধাপে একটি অক্ষর থেকে বিভিন্ন ছবি হয়। যেমন, ক থেকে কীভাবে কাক আঁকা যায় কিংবা বি থেকে কীভাবে বার্ড আঁকা যায়।

বর্তমানে ৩০টি দেশে শিশু, অভিভাবক ও শিক্ষকরা এই সিরিজটি ব্যবহার করছেন। শুরুটা ই-বুকের মাধ্যমে হলেও, ২০১৯ সালে এই চারটি বই হার্ডকাভারে প্রকাশিত হয়। এবারের গ্রন্থমেলাতেও বইগুলো জনপ্রিয়তা পেয়েছে।

লাইট অব হোপ এই দুটি সিরিজের ওপর গবেষণা করে দেখেছে, শিশুরা ৩০ ভাগ তাড়াতাড়ি সময়ে অক্ষর শিখে ফেলছে এবং তা অভিভাবক বা বড়দের সাহায্য ছাড়াই। সেসঙ্গে বাড়ছে তাদের সৃজনশীলতা।

বাংলা ও ইংরেজির পর এবার জার্মান ও স্প্যানিশ ভাষার অক্ষরগুলো নিয়ে কাজ করা হয়েছে। পৃথিবীর ৭০ ভাগ শিশু প্রধান ৭টি ভাষায় কথা বলে। এই ভাষাগুলোতে সিরিজটি করা গেলে, ৭০০ মিলিয়ন শিশুর কাছে পৌঁছানো যাবে।

এখন পর্যন্ত প্রায় ৪০টি বই প্রকাশ করেছে গুফি। সেগুলো পাওয়া যাচ্ছে দেশে-বিদেশে।

গুফিকে সারা বিশ্বের শিশুদের কাছে পৌঁছে দেওয়াই বাংলাদেশি কোম্পানি লাইট অব হোপের লক্ষ্য। তাদের প্রত্যাশা ভবিষ্যতের পৃথিবীর জন্য প্রয়োজনীয় দক্ষতা যেন তৈরি হয় প্রতিটি শিশুর মাঝে– থাকুক না সে বাংলাদেশের চরে, নিউইয়র্ক শহরে কিংবা নেপালের পাহাড়ে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top