logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. স্টার জলসা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ

স্টার জলসা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ

প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২০, ১:৫৩:১৭

দেশের কিছু কিছু এলাকায় চার দিন ধরে বন্ধ রয়েছে ভারতীয় স্টার গ্রুপের সাতটি টেলিভিশন চ্যানেল। কেবল অপারেটরদের একাংশ স্টার গ্রুপের বাংলাদেশের পরিবেশক যাদু ভিশন লিমিটেডকে বয়কট করায় গ্রাহকদের অনেকে চ্যানেলগুলো দেখতে পারছেন না।

স্টার জলসা, স্টার প্লাস, জলসা মুভিজ, স্টার গোল্ড, ন্যাশনাল জিওগ্রাফি, জিও ওয়াইল্ড ও স্টার ভারতের মালিক ভারতের স্টার গ্রুপ। কোয়াব ঐক্য পরিষদ নামের একটি সংগঠন গত ৪ নভেম্বর সন্ধ্যা থেকে বাংলাদেশে চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রাখে। তাদের দাবি, স্টারের চ্যানেলের স্থানীয় পরিবেশক বিলের রসিদ দেয় না। অবৈধভাবে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাদের আরও কিছু অভিযোগ রয়েছে।

এদিকে, স্টারের চ্যানেলের সম্প্রচার বন্ধ নিয়ে রাজধানীতে রোববার দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বনানীতে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব ঐক্য পরিষদ বলেছে, তারা স্টারের চ্যানেল বন্ধের সিদ্ধান্তে অটল রয়েছে।

অন্যদিকে, কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন (কোয়াব) নামের দুটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে বলেছে, স্টারের চ্যানেল বয়কটের এখতিয়ার ঐক্য পরিষদের নেই।

বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো পরিবেশকেরা স্থানীয় কেবল্ অপারেটরদের নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে চ্যানেলগুলো সম্প্রচারের সুযোগ দেয়।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ জানায়, যাদু ভিশন কর্তৃপক্ষ সংকট নিরসনের পথে না হেঁটে ব্যবসায়ী ও কেবল্ অপারেটরদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করছেন।

ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম আনোয়ার পারভেজ বলেন, যাদু ভিশনের সঙ্গে কেবল অপারেটরদের বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে তারা তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান।

ওদিকে সমন্বয় কমিটির নেতারা বলছেন, নিজেদের হীন স্বার্থ হাসিল করতেই ঐক্য পরিষদ স্টার গ্রুপকে বয়কটের ঘোষণা দিয়েছে। সমন্বয় কমিটির আহ্বায়ক এস এম শামসুর রহমান বলেন, চ্যানেল বন্ধ রেখে জনগণকে জিম্মি করলে কেবল অপারেটরদেরই ক্ষতি হবে।

এ বিষয়ে যাদু ভিশনের সঙ্গে যোগাযোগ করা হলে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, দেশে ৬০০ জনের বেশি কেবল ব্যবসায়ী রয়েছেন। এর মধ্যে অল্প কিছু সংখ্যক নিজেদের ঐক্য পরিষদ পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে অবাঞ্ছিত বিভিন্ন বিষয় সামনে এনে আধিপত্য প্রমাণের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নানা অজুহাতে তাদের বিপুল পরিমাণ বিল বকেয়া রাখা হচ্ছে। যাদু ভিশন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চেয়েছে। তবে ঐক্য পরিষদ ‘অনৈতিকভাবে’ সারা দেশের কেবল অপারেটরদের বিল সংগ্রহ করতে চাইছে।

বিনোদন এর আরও খবর
রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

সর্বশেষ সংবাদ
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
পবিত্র শবেবরাত আজ
পবিত্র শবেবরাত আজ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top