logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. পর্যটকদের জন্য ৬ মাস পর খুললো তাজমহল

পর্যটকদের জন্য ৬ মাস পর খুললো তাজমহল

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২০, ১:০৯:১৭

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ভারতের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য তাজমহল। অবশেষে ছয় মাস পর পর্যটকদের জন্য তাজমহলের দরজা খুলে দেওয়া হলো। বর্তমানে মাত্র ৫ হাজার পর্যটককে প্রতিদিন তাজমহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে তাদের নিরাপত্তার বিভিন্ন বিধি-নিষেধ অবশ্যই মেনে চলতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা থেকেই তাজমহলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে তাজমহল খুলে দেওয়ার আগেই সবকিছু পরিস্কার-পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত করা হয়েছে। সেখানকার প্রত্যেক কর্মকর্তা ও কর্মীকে মুখে মাস্ক পরতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাজমহলে প্রবেশের আগে প্রত্যেক পর্যটকের তাপমাত্রা মেপে দেখা হবে। এছাড়া পর্যটকদের ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটতে বলা হয়েছে। একই সঙ্গে তাজমহলের ভেতরে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতেও বলা হয়েছে।

তবে, এমন এক সময় কর্তৃপক্ষ তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যখন ভারতে প্রতিদিন গড়ে প্রায় ৯৫ হাজার মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। এমনকি দেশটিতে প্রায় প্রতিদিনই দৈনিক মৃত্যুর রেকর্ড হচ্ছে।

এমন পরিস্থিতিতে তাজমহল খুলে দেওয়ায় করোনার বিস্তার আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটকদের কাছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান তাজমহল। মহামারির আগে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ তাজমহলে ঘুরতে গেছে।

১৭ শতাব্দীতে মুঘল সম্রাট শাহ জাহান তার প্রয়াত স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে মার্বেল পাথরের এই স্থাপত্য নির্মাণ করেন। এর আগে ১৯৭৮ সালে আগ্রা শহরে বন্যার কারণে তাজমহল বন্ধ রাখা হয়েছিল। তার আগে ১৯৭১ সালে কিছুদিনের জন্য তাজমহল বন্ধ রাখা হয়।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top