logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. রেশমপোকা থেকে তৈরি হবে করোনা ভ্যাকসিন!

রেশমপোকা থেকে তৈরি হবে করোনা ভ্যাকসিন!


প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২০, ৭:২৪:১৬

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের জন্যে হন্যে হয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। একেক বিজ্ঞানী বা দল বিভিন্ন উৎসে ভ্যাকসিনের সন্ধান চালাচ্ছেন। এর মধ্যে জাপানের কাইয়ুশু ইউনিভার্সিটির প্রফেসর তাকাহিরো কুসাকাবে এবং তার দল অনন্য এক ভ্যাকসিন আবিষ্কারে মন দিয়েছেন। তারা এটি প্রস্তুত করবেন রেশমপোকা থেকে।

তার এই প্রজেক্টে প্রতিটি রেশমপোকা যেন এমন এক-একটি কারখানা যেখানে বিশেষ এক ধরনের প্রোটিন উৎপাদিত হয়। আর এই বিশেষ প্রোটিনই হবে তাদের ভ্যাকসিন তৈরির মূল উপকরণ। কুসাকাবে বলেন, রেশমপোকা ব্যবহার করে মুখে গ্রহণ করতে হয় এমন একটি ভ্যাকসিন বানানো সম্ভব হবে এবং ২০২১ সালেই মানবদেহে এর পরীক্ষা চালানোর লক্ষ্য নেয়া হয়েছে।

পশ্চিম জাপানের ফুকুওকায় কাইয়ুশু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভবনে বসে এর সম্পর্কে বলছিলেন কুসাকাবে। তিনি জানান, আমাদের সংগ্রহে ৫০০ প্রজাতির আড়াই লাখ রেশমপোকা রয়েছে।

এ ভবনের অদূরেই তার পরীক্ষাগার। এই ভ্যাকসিন তৈরিতে গবেষণা করছেন তার শিক্ষার্থী ভলান্টিয়াররা। বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ অনুমতি নিয়ে তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। গত মে মাসে কুসাকাবের সাথে কথা বলে নিক্কেই এশিয়ান রিভিউ। তখন জাপানে জরুরি অবস্থা বিরাজ করছিল। কার্যকর ভ্যাকসিন তৈরির জন্যে বিজ্ঞানীদের দলটি তাদের গবেষণা পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে।

রেশমপোকার এই প্রোটিনের জিন করোনাভাইরাসের ওপর কার্যকরভাবে প্রভাববিস্তার করতে সক্ষম। গবেষণায় রেশমপোকার দেহে করোনাভাইরাস ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। চারদিন পরই দেখে গেছে কভিড-১৯ এর ওপর প্রভাববিস্তারকারী প্রোটিনের উৎপাদন বেড়ে গেছে রেশমপোকার দেহে। করোনার প্রভাব ঠেকাতে যে প্রোটিন উৎপন্ন হয়েছে, তা বের করে আনা হয় রেশমপোকার দেহ থেকে। এটি পরিশোধন করে ভ্যাকসিনে রূপান্তর করা হয়েছে যা কিনা ইঞ্জেকশনের মাধ্যমে কার্যকারিতা পরখ করা হয়।

গবেষণাগারে থাকা হাজারো রেশমের মধ্যে এক নির্দিষ্ট প্রজাতি পাওয়া গেছে যার দেহে এই প্রোটিন উৎপন্ন হয় আশানুরূপভাবে।

জাপানে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্যে ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অ্যাঞ্জেস নামের একটি বায়োটেকনলজি কম্পানি প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠান একটি ডিএনএ ভ্যাকসিন প্রস্তুত করেছে যার মাধ্যমে মানবদেহে করোনাবিরোধী প্রোটিনের জিন প্রদান করাই লক্ষ্য। এই জিন মানবদেহে কার্যকর প্রোটিন তৈরি করবে এবং ভাইরাসের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।

তবে কুসাকাবের দলের উদ্দেশ্য এই কার্যকর প্রোটিন রেশমপোকার দেহ থেকে তৈরি করে প্রয়োগ করা, মানবদেহে তৈরি করা নয়। তাদের বিশ্বাস, এটি অন্যান্য ভ্যাকসিনের চেয়ে বেশি নিরাপদ।

কুসাকাবে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এর সহায়তায় তার তৈরি ভ্যাকসিন পশুর দেহে প্রয়োগের পরিকল্পনা নিয়েছেন। প্রথমেই তিনি রেশমপোকার দেহ থেকে সংগৃহীত এই কার্যকর প্রোটিন ইঁদুরের দেহে প্রয়োগ করে দেখবেন এটি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবডি তৈরি করে কিনা। তারপর তিনি দেখবেন এবং অ্যান্টিবডি দেহের কোষে করোনার অনুপ্রবেশ ঠেকাতে সক্ষম কিনা। ২০২১ সালের প্রথম দিকেই পশুর দেহে যাবতীয় পরীক্ষার কাজ সেরে ফেলতে চান বিজ্ঞানী। এরপর মানবদেহে পরীক্ষা করা হবে।

কুসাকাবের মতে, ভ্যাকসিন উৎপাদনে যে উপাদান দরকার হবে তার রেশমপোকার দেহে মাত্র ৪০ দিনেই উৎপন্ন হবে। এছাড়া এই উপায়ে ভ্যাকসিন উৎপাদনের ব্যয় মোটেও অনেক বেশি হবে না।

বছর দুয়েক আগে কুসাকাবে বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক গবেষণাগার তৈরি করেন যার নাম কাইকো। এখন পর্যন্ত তারা রেশমপোকার দেহ থেকে এক ধরনের এনজাইম তৈরি করেছেন। মুরগি বা শুকরের দেহে করোনা সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন তারা।

চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং জাপানের মানুষ, অর্থাৎ বিশ্বের প্রায় অর্ধেক মানুষ প্রোটিনের উৎস হিসেবে কীট-পতঙ্গ খেয়ে থাকেন। আবার অনেক মানুষ এসব কীট-পতঙ্গ খেতে পারেন না। তাদের জন্যে মূককীটকে প্রক্রিয়াজাত করে পাউডার তৈরি করা যেতে পারে। এই পাউডার ট্যাবলেট বা ক্যাপসুল আকারে সহজেই গ্রহণ করা যায়। এসব মূককীটের নাড়ি-ভুড়ি থাকে না। ফলে তাদের পাউডার তৈরি করার পরও হজম প্রক্রিয়ায় অংশ নেয়া এনজাইম পোকার দেহের প্রোটিন নষ্ট করতে পারে না।

সূত্র: নিক্কেই এশিয়ান রিভিউ

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top