logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মানব ট্রায়ালে সফল মডার্নার করোনার ভ্যাকসিন

মানব ট্রায়ালে সফল মডার্নার করোনার ভ্যাকসিন


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২০, ৩:২৩:১৪

প্রতীকী ছবি

করোনাভাইরাস মহামারির হাত থেকে বাঁচতে ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে বিশ্বের শতাধিক দেশ ও প্রতিষ্ঠান। এখনো কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তবে এরই মধ্যে কয়েক ধাপের পরীক্ষায় আসার আলো দেখাচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। তাদের মধ্যে অন্যতম মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না। মানব শরীরে প্রাথমিক ট্রায়ালে তাদের করোনা টিকা সফল হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রথম পর্যায়ে যে ৪৫ জন স্বেচ্ছাসেবীর উপর এই টিকা প্রয়োগ করা হয়েছিল, তারা প্রত্যেকেই ভালো আছেন৷ নিরাপদে আছেন৷ পৃথিবীজুড়ে যে ভ্যাকসিনগুলির পরীক্ষা শুরু হয়েছিল একেবারে করোনা মহামারির শুরুর দিকে, তারই একটি মডার্নার ভ্যাকসিন।

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনকে গবেষক দল জানিয়েছে, যেসব স্বেচ্ছাসেবীদের এই ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে দেখা গিয়েছে ভাইরাস-কিলিং অ্যান্টিবডির মাত্রা অনেক বেশি৷ করোনা থেকে সেরে ওঠা মানুষদের গড় অ্যান্টিবডির মাত্রার থেকেও বেশি।

তারা জানিয়েছেন, কোনো স্বেচ্ছাসেবীর পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। কিছু স্বেচ্ছাসেবী জানিয়েছেন, তাদের সামান্য ঝিমুনি ভাব, মাথা ব্যথা, পেশিতে ব্যথার মতো কিছু সমস্যা হয়েছে। মোটের উপরে সবাই ভালো ও সুস্থ রয়েছেন।

গবেষকরা জানাচ্ছেন, এই মুহূর্তে করোনা সংক্রমণে বিশ্বে যা পরিস্থিতি, তাতে একমাত্র ভ্যাকসিনই এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। ৫ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৪ লাখের বেশি মানুষ।

মডার্না-ই প্রথম, যারা করোনার সম্ভাব্য ভ্যাকসিনের মানব শরীরে ট্রায়াল করেছিল গত ১৬ মার্চ। ৬৬ দিন পরে ওই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের রেজাল্ট প্রকাশিত হল।

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর ডিরেক্টর অ্যান্থনি ফাউসি জানান, মানব শরীরে ট্রায়ালের প্রথম পর্যায়ে ভালো খবর এল৷ যদি আপনার ভ্যাকসিন সাধারণ সংক্রমণে ভালো সাড়া দেয়, তা হলে আপনি জয়ী ।

হিউম্যান ট্রায়ালের প্রথম পর্যায়ের সাফল্য পেতেই মডার্নার শেয়ারদর একলাফে ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। মডার্নার এই ভ্যাকসিন প্রস্তুতিতে মার্কিন সরকারও বড় অংকের সহায়তা করেছে।

এর আগে মানব শরীরে করোনার ভ্যাকসিনের ট্রায়ালের সফলতা মিলেছে বলে জানিয়েছে রাশিয়া। তারা জানিয়েছে, আগস্টের মধ্যেই করোনার ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে তাদের।

আন্তর্জাতিক এর আরও খবর
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top