logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. করোনার চিকিৎসায় ১৯ রকম আয়ুর্বেদিক উপাদানের ট্রায়াল হচ্ছে ভারতে

করোনার চিকিৎসায় ১৯ রকম আয়ুর্বেদিক উপাদানের ট্রায়াল হচ্ছে ভারতে


প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২০, ৮:৩১:৪৫

ভারতের যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলির তৈরি করোনিল বিস্তর বিতর্ক চলছে দেশটিতে। তবে শুধু করোনিল নয় প্রায় ১৯ রকম আয়ুর্বেদিক উপাদান ও তাদের মিশ্রণের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। গোমূত্র পিল থেকে পঞ্চগব্য, হলুদ ও বিভিন্ন ভেষজ উপাদানের মিশ্রণ কভিড থেরাপিতে প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে বলে জানা গেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

ভারতের বিকল্প চিকিৎসাবিষয়ক মন্ত্রণালয় আয়ুষের তত্বাবধানে আয়ুর্বেদিক উপাদানের ট্রায়ালের জন্য তৈরি হয়েছে টাস্ক ফোর্স। দেশটির ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রিতে ওই ১৯ রকম আয়ুর্বেদিক উপাদানের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমোন চাওয়া হয়েছিল। কোনো ওষুধ, ভ্যাকসিন বা থেরাপির ট্রায়াল করতে হলে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অধীনস্থ ‘ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি অব ইন্ডিয়া’ (সিটিআরআই)-র ‘ম্যান্ডেটেড প্রোটোকল’  মেনে চলতে হয়। সেখান থেকে ছাড়পত্র মেলার পরেই ড্রাগ কন্ট্রোলে আবেদন করতে হয়।

কী কী আয়ুর্বেদিক উপাদানের ট্রায়াল শুরু হবে?

গিলয় গোমূত্র

ভারতের গান্ধীনগর নিউরোপঞ্চ আয়ুর্বেদ হাসপাতালের ডাক্তার দীনেশচন্দ্র পাণ্ডের নেতৃত্বে গোমূত্র দিয়ে তৈরি ওষুধ গিলয় গোমূত্র ক্যাপসুলের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে কভিড রোগীদের চিকিৎসায়। ডাক্তার জানিয়েছেন, এই ক্যাপসুলের সঙ্গেই অস্থিচূর্ণ ও কামধেনু অশ্বের কম্বিনেশন ট্রায়াল করা হবে। দুটি দলে ভাগ করে এই ওষুধের মিশ্রণের ট্রায়াল হবে। একটি দলকে আয়ুর্বেদিক ওষুধের মিশ্রণ খাওয়ানো হবে, অন্যদলকে দেওয়া হবে অ্যালোপ্যাথি ওষুধ। এই দুই দলের তুলনামূলক রিপোর্ট বিশ্লেষণ করা হবে।

দীনেশচন্দ্র পাণ্ডে বলেন, গিলয় গোমূত্র বিভিন্ন রোগের থেরাপিতে কাজে লাগে। যদিও এই ওষুধের গুণাগুণ কেমন, বা চিকিৎসায় তার প্রভাব কিরকম, সে বিষয়ে কোনো বিজ্ঞানসম্মত তথ্য বা রিপোর্ট নেই।

পঞ্চগব্য

গোজাত বিভিন্ন দ্রব্য দিয়ে তৈরি হয় পঞ্চগব্য। গোবর, গোমূত্র, গরুর দুধের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে দই ও ঘি মিশিয়ে তৈরি করা হয় এই আয়ুর্বেদিক ওষুধ। ডাক্তার পাণ্ডের দাবি, সংক্রমণজনিত রোগের চিকিৎসায় এই পঞ্চগব্যের সুফলের কথা আগেই জানা গেছে। করোনা থেরাপিতে এই ওষুধ প্রয়োগ করে দেখা হবে।

কাবাসুরা কুদিনার

কাবাসুরা হলো আয়ুর্বেদিক সিদ্ধার একটি ফর্মুলা। দেশটির আয়ুষ মন্ত্রণালয়ের অনুমোদনেই সিদ্ধা ও অন্যান্য ভেষজ উপাদান দিয়ে করোনার ওষুধ তৈরির চেষ্টা চলছে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় কাবাসুরার পরীক্ষামূলক প্রয়োগ করতে চলেছেন ডাক্তার সি আনবারাসি। তিনি জানিয়েছেন, আদা, লবঙ্গ, পিপ্পালিসহ ১৫ রকম উপকরণ দিয়ে তৈরি হয় এই ওষুধ। দক্ষিণ ভারতেই এর প্রয়োগ বেশি হয়। ডাক্তারের কথায় করোনা সংক্রমণে জ্বর, সর্দি-কাশি, নাকের গন্ধ চলে যাওয়া ইত্যাদি যে উপসর্গগুলো দেখা যাচ্ছে, তার চিকিৎসায় এই সিদ্ধার ফর্মুলা প্রয়োগ করে দেখা যেতে পারে।

হলুদ

হলুদের উপাদান কারকুমিনের সঙ্গে ভিটামিনের কম্বিনেশন কভিড থেরাপিতে ট্রায়াল করতে চলেছেন মুম্বাইয়ের অ্যালোপ্যাথি চিকিৎসক যোগেশ অরুণ দাউন্দ। তিনি জানিয়েছেন, কারকুমিনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিড্যান্ট গুণকে কভিড রোগীদের চিকিৎসায় কাজে লাগানো যেতে পারে। হার্টের রোগ, অ্যালঝাইমার্স, ক্যানসার থেকে যে কোনো প্রদাহজনিত রোগের থেরাপিতে কারকুমিন কাজে লাগে।

কারকুমিন আর ব্ল্যাক পেপার ট্যাবলেট

নাসিকের প্রত্যন্ত এলাকায় কারকুমিন আর ব্ল্যাক পেপার ট্যাবলেটের কম্বিনেশন ট্রায়াল করবেন ভারতের বিখ্যাত ডাক্তার কৃতী পাওয়ার। এক মাসের জন্য কভিড রোগীদের বিভিন্ন ডোজে এই কম্বিনেশন দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে। ডাক্তার কৃতী বলেছেন, জিকা ভাইরাসের সংক্রমণ রুখতে কারকুমিনের সুফল দেখা গেছে। এই ওষুধ আর ব্ল্যাক পেপার ট্যাবলেটের মিশ্রণ রক্ত জমাট বাঁধা আটকাবে।

আন্তর্জাতিক এর আরও খবর
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top