logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. ব্যবসা
3. থাইল্যান্ডে রেস্তোরাঁ মালিককে ১,৪৪৬ বছরের কারাদণ্ড!

থাইল্যান্ডে রেস্তোরাঁ মালিককে ১,৪৪৬ বছরের কারাদণ্ড!

প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ৩:৪২:০৭

থাইল্যান্ডে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার দায়ে এক রেস্তোরাঁর দুই মালিককে ১৪৪৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। লায়েমগেট নামে দেশটির সামুদ্রিক খাবারের রেস্তোরাঁটি গত বছর অনলাইনে অগ্রিম অর্থ দিলে ছাড়ের সুযোগ দিয়ে খাওয়ার এক লোভনীয় অফার দেয়। খবর বিবিসি।

দেখা যায় এই অফারে প্রায় ২০ হাজার মানুষ অনলাইনে খাবারের ভাউচার কিনেন, যার মূল্য ছিল ৫ কোটি থাই বাথ (১৬ লাখ মার্কিন ডলার।

এত লোকের চাহিদা মেটাতে তারা অক্ষম এ ঘোষণা দিয়ে তারা রেস্তোরাঁটি বন্ধ করে দেয়া হয়। ফলে, কয়েকশ’ মানুষ অভিযোগ জানানোর পর রেস্তোরাঁর দুই মালিক আপিচার্ট বোওয়ার্নবানচারাক এবং প্রাপাস্যর্ন বোওয়ার্নবানচাকে গ্রেফতার করে পুলিশ।

থাইল্যান্ডে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হলে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড খুব অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে যেখানে এত মানুষ অভিযোগ জানিয়েছে। কিন্তু থাই আইনে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ বিশ বছর।

অগ্রিম অর্থ নিয়ে গ্রাহকদের কাছে রেস্তোরাঁটি গত বছর নানাধরনের ফুড ভাউচার বিক্রি শুরু করে। প্রথমদিকে যারা ভাউচার কিনেছিলো তারা ওই দামে রেস্তোরাঁটিতে খেতেও পেরেছিলো। কিন্তু থাই সংবাদমাধ্যম পিবিএস জানায়, পরবর্তীতে অগ্রিম বুকিং করতে গেলে তাদের বলা হয় বুকিং পেতে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এরপর মার্চ মাসে লায়েমগেট ইনফিনিট হঠাৎ জানায় তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছে। কারণ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট সামুদ্রিক খাবার তারা সংগ্রহ করতে পারছে না। তবে, যেসব খদ্দের অগ্রিম ভাউচার কিনেছিলো রেস্তোরাঁটি তাদের অর্থ ফিরিয়ে দেবে বলে জানায়। অভিযোগ করা ৮১৮ জন গ্রাহকের মধ্যে ৩৭৫ জন তাদের অর্থ ফিরে পায়।

পরে আরও কয়েকশ’ মানুষ প্রতারণার অভিযোগ দায়ের করে প্রতিষ্ঠান ও এর দুই মালিকের বিরুদ্ধে। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাদের সম্প্রতি গ্রেফতার করা হয়।

আদালতে তারা ৭২৩টি ভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয় এবং তাদের দুজনকেই ১,৪৪৬ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে তারা দোষ স্বীকার করায় আদালত তাদের সাজার মেয়াদ অর্ধেক কমিয়ে ৭২৩ বছর করে।

থাই আইন অনুযায়ী তাদের ৭২৩ বছর করে জেল হলেও তাদের কারাবাস করতে হবে সর্বোচ্চ বিশ বছর। থাইল্যান্ডের একটি আদালত ২০১৭ সালে এক প্রতারককে ১৩ হাজার বছরের কারাদণ্ড দিয়েছিল।

ব্যবসা এর আরও খবর
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

ফের বাড়ল স্বর্ণের দাম

ফের বাড়ল স্বর্ণের দাম

মালয়েশিয়ার শ্রমবাজার
সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে বলেছি : আসিফ নজরুল

মালয়েশিয়ার শ্রমবাজার
সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে বলেছি : আসিফ নজরুল

সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top