logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রিটেনে করোনায় মুত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়াল

ব্রিটেনে করোনায় মুত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়াল

প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০, ১১:২০:০২

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে; যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় সর্বাধিক।

শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রিটেনে করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ আসার পর মৃত্যু হয়েছে; এমন মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতাল, কেয়ার হোম এবং কমিউনিটিতে আরও ৩৫৭ জন করোনাভাইরাসে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪০ হাজার ২৬১ জনের।

এই মুহূর্তে বিশ্বে করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রের। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৩০৬ জন; যা বিশ্বে সর্বোচ্চ প্রাণহানি। এরপরই করোনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে।

এর আগে, গত মার্চে ব্রিটেনের ক্ষমতাসীন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যাল্যান্স বলেন, করোনায় মৃত্যুর সংখ্যা ২০ হাজারের নিচে রাখতে পারলে সেটিই হবে ভালো ফলাফল।

বিশেষজ্ঞরা করোনায় মৃত্যুর সংখ্যায় দেশগুলোর অবস্থানের তুলনা এখনই করা উচিত নয় বলে সতর্ক করে দিয়েছেন। ইউরোপে করোনায় প্রথম মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ৬০০ জন।

ব্রাজিলে প্রকোপ দেরীতে শুরু হলেও করোনা প্রাণ কেড়েছে ৩৪ হাজার মানুষের। গত কয়েকদিনে দেশটিতে গড়ে এক হাজারের বেশি করে মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে পরীক্ষায় পজিটিভ ফল আসার পর কেউ মারা গেলেই কেবল সেটিকে করোনা মৃত্যু হিসেবে গণনা করা হয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। এছাড়া মারা গেছেন তিন লাখ ৯৪ হাজারের বেশি। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

ইউ কে এর আরও খবর
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top