logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ১২:০৫:৩৩

হাভিয়ের কাবরেরার শিষ্যরা লড়াই করল, মুহুর্মুহু আক্রমণ শানিয়ে প্রতিপক্ষকে চেপেও ধরল। কিন্তু গোলের খেলা ফুটবলে সেই গোলেরই দেখা পেল না লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। এর আগে গত জুনে ঢাকায় প্রথম লেগেও দারুণ লড়াই করে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এ নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে পাঁচবারের দেখায় তিনটিতেই হারল লাল-সবুজরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই একমাত্র গোলটি হজম করে বাংলাদেশ। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ এক পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। ইখসান ফান্দির পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান সিঙ্গাপুরের হারিস স্টুয়ার্ট। অথচ এর আগে ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু ফাঁকায় বল পেয়েও কানাডাপ্রবাসী সমিত সোমের হেড বারের ওপর দিয়ে যায়। প্রথমার্ধে বক্সে ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টির জোরালো আবেদনও নাকচ হয় বাংলাদেশের।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। প্রেসিং ফুটবলের পসরা সাজিয়ে দুই প্রান্ত ব্যবহার করে স্বাগতিকদের রক্ষণে বারবার হানা দেয় তারা। গোলের আশায় ৬১ মিনিটে ফাহিমের বদলি হিসেবে শাহরিয়ার ইমনকে মাঠে নামান কাবরেরা। ৭২ মিনিটে ফাহামিদুল ও মোরসালিনকে তুলে নিয়ে মাঠে নামানো হয় বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে।

এদিকে বাংলাদেশের প্রেসিংয়ের কারণে স্বাগতিকদের বেশ ক্লান্ত মনে হচ্ছিল। ৬১ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠে বসে পড়েন সিঙ্গাপুরের ইরফান ফান্দি। ৬৬ মিনিটে দুই ফান্দি ভাই ইরফান এবং ইখসানকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ।

৭৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সবচেয়ে সুবর্ণ সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিকে বল পেয়ে বক্সে দারুণ এক ক্রস বাড়ান হামজা চৌধুরী। সেই বল খুঁজে নেয় বদলি নামা মিরাজুলকে। কিন্তু তার নেওয়া শটটি দুর্ভাগ্যবশত গোলপোস্টে লেগে ফিরে আসে। এটিই ছিল পুরো ম্যাচে সমতায় ফেরার সেরা সুযোগ।

৮৫ মিনিটে সমতায় ফেরার আরও একটি চেষ্টা চালায় বাংলাদেশ। কিন্তু সমিত সোমের নেওয়া শট সরাসরি সিঙ্গাপুরের গোলরক্ষকের গ্লাভসে জমা পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ৪ মিনিটেও জালের দেখা পায়নি বাংলাদেশ। ফিনিশিংয়ের অভাবে ১-০ গোলের হার নিয়েই বাছাইপর্ব শেষ করল কাবরেরার দল।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top