logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৮:৩৭

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র উদ্যোগে ২ শতাধিক পরিবারের মধ্যে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বাদ জোহর ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি আব্দুল করিম গনি’র গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুরে অত্র গ্রামসহ পার্শ্ববর্তি গ্রাম খালিশাপাড়া, নোয়াপাড়া, মোজাহিদপুর, রমাপতিপুর, উলুকান্দিসহ আশপাশের সুবিধাবঞ্চিত ২ শতাধিক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহান আহমদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী আব্দুল মঈন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কবি আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাক’র সাব-এডিটর ও সিলেট প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য আনাস হাবিব কলিন্স, দৈনিক প্রথম আলো ও জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক অমিত দেব, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আলী আহমদ ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি সুমিত রায়।

দৈনিক সিলেটের ডাক’র সাব-এডিটর ও বাংলামিরর গ্রুপের সিলেট প্রতিনিধি এনামুল হক রেনু’র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল হক।

ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি, ব্রিটিশ-বাংলাদেশী হুজ’হু, লন্ডন থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা বাংলামিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর ডটকমের সম্পাদক আব্দুল করিম গনি জানান, ২০২২ সালের মার্চ মাসে আমার পরিবারের সদস্যদের উদ্যোগে এ ট্রাস্ট গঠন করা হয়। এ বছরের ২৭ জুলাই কিশোরপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মধ্যে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রদানের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করি। এর পর থেকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছর এসব গ্রাম ছাড়াও আশপাশের অন্যান্য গ্রামের সুবিধাবঞ্চিত লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। গতবছরও নগদ ১২ লক্ষ টাকা বিতরণ ছাড়াও এসব লোকদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তাছাড়াও বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামে আমরা ২টি ওয়াটার হাব তৈরী করে দিয়েছি।

তিনি জানান, দেশের বাইরেও আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ট্রাস্টের উদ্যোগে লন্ডন সিটিতে গৃহহীন মানষের জন্য প্রায়ই ফুড ব্যাংক ডিস্ট্রিবিউশন করে আসছি। তাছাড়াও যুদ্ধ বিধ্বস্থ গাজায় ১০ ট্রাক পানির বোতল ও ২ ট্রাক বেবী ফুড পাঠানো হয়।
এছাড়া গৃহনির্মাণ, অসুস্থদের চিকিৎসা, নলকূপ স্থাপন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা, মসজিদে অর্থ সহায়তাসহ প্রতিমাসে কিছু অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে আমরা আর্থিক সহযোগিতা করে আসছি। এর ধারাবাহিকতায় এবারও নগদ ১০ লক্ষাধিক টাকা বিতরণ করতে পেরে আত্মতৃপ্তি পেলাম।
তিনি বলেন, এ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top