logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. আমরা জোট করব না, নির্বাচনী সমঝোতা করবো: জামায়াতের আমীর

আমরা জোট করব না, নির্বাচনী সমঝোতা করবো: জামায়াতের আমীর


প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ২:২৫:০৮

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, জোট করবও না। আমরা নির্বাচনী সমঝোতা করবো। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল যারা আছেন, তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।”

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। তৃতীয়বারের মতো দলের আমীর নির্বাচিত হওয়ার পর সিলেটে ফেরেন ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেন।

গণভোট বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? তাই আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনি ভিত্তি পাক।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, “আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। আপনারা কি তাদের ওপর জোর করে নির্বাচন চাপিয়ে দেবেন? তারা নির্বাচনে বিশ্বাসী— সেটা তারা প্রমাণ করতে পারেনি। এখন যেটা তারা চায় না, সেটা তাদের ওপর চাপিয়ে দিলে জুলুম হবে না?”

জনগণের উদ্দেশে তিনি বলেন, “অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দুঃশাসনের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাই দুঃশাসনের সব কারণ দূর করতে হবে। দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় কারণ। দুর্নীতির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা প্রত্যেকে যদি বলি ‘আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না’, তাহলে ইন শা আল্লাহ দেশ এগিয়ে যাবে।”

পি.আর. পদ্ধতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল ও একাধিক আদর্শ থাকা। আমরা মনে করি, আমাদের পি.আর. পদ্ধতির দাবি শ্রেষ্ঠ দাবি। জনগণ এটি বিবেচনায় নেবে বলে আশা করছি। আমরা জনগণকে সঙ্গে নিয়েই কাজ করবো, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবো না। জনগণ যদি মনে করে ভবিষ্যতে ফ্যাসিবাদ ঠেকাতে পি.আর. পদ্ধতি দরকার, তবে আমরা সে দাবি অব্যাহত রাখবো। সবাইকে নিয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করবো ইন শা আল্লাহ।”

তিনি আরও বলেন, “নির্বাচন দেরি হলে নানা ধরনের আশঙ্কা তৈরি হবে। তাই সময়মতো নির্বাচন হওয়া জরুরি।”

সিলেট এর আরও খবর
সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top