logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. মনোনয়ন পেলেন ইউকে বিএনপির সভাপতি মালিক ও সেক্রেটারি কয়ছর

মনোনয়ন পেলেন ইউকে বিএনপির সভাপতি মালিক ও সেক্রেটারি কয়ছর

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৪২:৩৯

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের দুটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

এম. এ. মালিক ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে, আর কয়ছর  এম আহমদ লড়বেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে।

১৫ বছর আওয়ামী লীগের টানা শাসনামলে তারা যুক্তরাজ্যে থেকে দলীয় আন্দোলন ও প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্য ও ইউরোপে আওয়ামী লীগবিরোধী জনমত গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেখ হাসিনার যুক্তরাজ্য সফরগুলোর সময় তাদের নেতৃত্বে বিএনপির জোরালো প্রতিবাদও হয়।

দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্যে সাংগঠনিক কর্মকাণ্ডে তারা নিয়মিত ছিলেন, ফলে তাঁর আস্থাভাজন হয়ে ওঠেন এই দুই নেতা।

এম. এ. মালিকের সিলেটের বাড়ি একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে তিনি মনোনয়ন প্রত্যাশায় সরব হন। এলাকায় গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন। দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বড় পরিসরে মিলাদ মাহফিলও আয়োজন করেন তিনি।

তবে সিলেট-৩ আসনে আরও কয়েকজন শক্তিশালী মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রচারণা ও অভ্যন্তরীণ প্রতিযোগিতা তীব্র হয়।

প্রার্থীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির নেতা ব্যারিস্টার এম. এ. সালাম, ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল।

অন্যদিকে, কয়ছর এম আহমদ দেশে ফিরে সুনামগঞ্জ-৩ আসনে সক্রিয় হয়ে ওঠেন। তিনি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালীন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন । দীর্ঘদিন পর এলাকায় ফিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেন। আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মামলায় অভিযুক্ত হয়ে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকেন।

এই আসনে অন্যান্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম. এ. সাত্তার, এম. এ. কাহার, ব্যারিস্টার আনোয়ার হোসেন ও নাদের আহমদ প্রমুখ।

ইউ কে এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top