logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. অ্যানড্রুর ‘প্রিন্স’ উপাধি বাতিল, উইন্ডসরের রাজপ্রাসাদ ছাড়তে হচ্ছে

অ্যানড্রুর ‘প্রিন্স’ উপাধি বাতিল, উইন্ডসরের রাজপ্রাসাদ ছাড়তে হচ্ছে

প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৯:১৩:৪২

‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন বৃটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যানড্রুর। একই সঙ্গে উইন্ডসরের রাজপ্রাসাদ রয়্যাল লজ ছেড়ে যেতে হচ্ছে তাকে। দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে টানা বিতর্ক ও সমালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে অ্যানড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। এর আগে এ মাসের শুরুতেই অ্যানড্রু ডিউক অব ইয়র্কসহ তার অন্য রাজকীয় উপাধিগুলোত্যাগ করেন। কারণ তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন আরও তীব্র হচ্ছিল।

এই মাসের শুরুতে প্রকাশিত এক আত্মজীবনীতে ভার্জিনিয়া জিউফ্রে পুনরায় অভিযোগ করেন যে, কিশোরী অবস্থায় তিনি তিন দফা প্রিন্স অ্যানড্রুর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। অ্যানড্রু সব সময়ই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে প্রতিক্রিয়া জানিয়ে জিউফ্রের পরিবার এক বিবৃতিতে বলেছে, সে তার সত্য ও সাহসিকতার মাধ্যমে একজন বৃটিশ রাজপুত্রকে পতন ঘটিয়েছে।

উল্লেখ্য, জিউফ্রে এ বছরের শুরুতে আত্মহত্যা করেন। বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা চার্লস ‘আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, মর্যাদা ও সম্মান বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন।’

এছাড়া প্রাসাদ থেকে জানানো হয়েছে, রয়্যাল লজের লিজ স্যারেন্ডার করার আনুষ্ঠানিক নোটিশও দেয়া হয়েছে। অ্যানড্রুকে স্থানান্তর করা হবে স্যান্ড্রিংহাম এস্টেটে ব্যক্তিগত আবাসে, যা রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়ন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অ্যানড্রু এখনো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও, এসব শাস্তিমূলক পদক্ষেপ প্রয়োজনীয় বিবেচিত হয়েছে।’ প্রাসাদ ভুক্তভোগীদের প্রতি ‘যেকোনো ধরনের নির্যাতন ও অপব্যবহারের’ নিন্দা জানিয়েছে। অ্যানড্রুর দুই প্রাপ্তবয়স্ক কন্যা- ইউজেনি ও বিট্রিস, রাজকন্যার মর্যাদা বজায় রাখবেন। তবে অ্যানড্রু এখনো রাজসিংহাসনের উত্তরাধিকার ক্রমে অষ্টম স্থানে রয়েছেন।

এছাড়া জানা গেছে, তার সাবেক স্ত্রী সারা ফার্গুসনকেও রয়্যাল লজ ছেড়ে যেতে হবে এবং তিনি নিজের মতো করে থাকার ব্যবস্থা করবেন। এ মাসের শুরু পর্যন্ত তার নাম ছিল সারা, ডাচেস অব ইয়র্ক। কিন্তু অ্যানড্রু ডিউক অব ইয়র্ক উপাধি ত্যাগ করার পর সারা নিজের কুমারী কালের নাম ফার্গুসন-এ ফিরে যান। সরকারকেও প্রিন্স উপাধি বাতিলের সিদ্ধান্তে পরামর্শ করা হয়েছিল এবং তারা রাজপ্রাসাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।

ইউ কে এর আরও খবর
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top