logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইস্ট লন্ডন ব্রাঞ্চের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইস্ট লন্ডন ব্রাঞ্চের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ৯:২৮:৫৭

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম : গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বি.জি.এম) ২৩ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি আবদুল মালিক কুটি, সঞ্চালনায় ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জিল্লুল হক এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুগম্বর আলী।

সভাপতি আব্দুল মালিক কুটির স্বাগত বক্তব্যের পর বিগত দুই বছরের বিভিন্ন কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার আবুল মিয়া । এতে তিনি জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের জনকল্যাণমূলক কর্মকাণ্ডসহ সার্বিক আর্থিক চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি সেন্ট্রাল চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন- উথ ইস্ট রিজিওনাল চেয়ারপারসন এম এ আজীজ, ভাইস চেয়ার মির্জা আসহাব বেগ, সাউথ ইস্ট রিজিওনাল সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনাল ট্রেজারার সুফি সোহেল আহমেদ, সাউত ইস্ট রিজিওনের সাবেক চেয়ার ইসবাহ উদ্দিন, ডঃ রোওয়াব উদ্দিন, এম এ গফুর , কাউন্সিলর ফয়জুর রহমান , মো: আখলাকুর রহমান, সৈয়দ রফিকুল হক, ফারুক মিয়া জিলু, দিলবর আলী, ফারুক মিয়া, সানাওয়ার আলী কয়েস, মুজির উদ্দিন, তাজ উদ্দিন, সাহিদুল আলম চৌধুরি, আমীর হোসোইন, শেখ ফারুক আহমেদ, মোঃ নুর উদ্দিন, মোঃ আহবাব মিয়া, মোঃ আব্দুর রব, সৈয়দ আসফাক আহমেদ, মোঃ নুর আহমেদ, মোঃ আলী নেওয়াজ, আশরাফ হোসোইন চৌধুরি, মখলিছ খাঁন, মোঃ আফরুজ আলী, আব্দুস সালাম, ইরফান আলী, আলী আহমেদ তালহা, আবুল কাসেম, খলিল আহমেদ কবির, মোঃ সামসুর রহমান, মোঃ ফারুক আহমেদ, মোঃ রেদওয়ান হোসাইন, ইরফান আলী, লিটন আহমেদ ইকবাল আহমেদ, শিপুল আহমেদ, গিয়াস উদ্দিন, আলহাজ কবিরসহ জিএসসির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান সদ‍্য বিদায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন ভাবে নির্বাচিত সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে নতুন এ কমিটি জিএসসির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের উওরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং  প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

বক্তারা বলেন, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল  একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও চ্যারিটেবল সংগঠন হিসেবে দেশে-বিদেশে মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের বিগত দিনের কার্যক্রম কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তারা নতুন কমিটি কে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সাফল্য অর্জনে আরো জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানান।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন কমিশনার যথাক্রমে কাউন্সিলর সদরুজ্জামান খাঁন ও মোঃ আবুল কালামের তত্ত্বাবধানে নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ জিল্লুল হক, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাহান চৌধুরী এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন সালেহ আহমেদ ।নির্বাচন কমিশন নির্বাচিত সকল সদস্যদের নামও ঘোষণা করেন এবং নতুন পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠনের কথা জানানো হয়। আলোচনার পর দোয়া ও রকমারি বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

প্রবাস এর আরও খবর
দেশের ঈদের আমেজ লন্ডনে

দেশের ঈদের আমেজ লন্ডনে

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top