logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. কালিয়া মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়
    জরাজীর্ণ কক্ষে পর্দা টানিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান

কালিয়া মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়
জরাজীর্ণ কক্ষে পর্দা টানিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান

প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৩:২৩:১৯

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় জানালা-দরজাবিহীন টিনশেড ঘরে চলছে ক্লাস। রোদ-বৃষ্টি ঠেকাতে টানানো হয়েছে কাপড়ের পর্দা। বৃষ্টি নামলেই বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায় পাঠদান। মেঘের গর্জনে কোমলমতি শিক্ষার্থীদের বুক কেঁপে উঠে। বর্ষা নামলে ভিজে যায় বই-খাতাসহ পরিহিত স্কুল পোশাক। এমন চিত্র দেখা গেছে নড়াইলের কালিয়া উপজেলার মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে।

এ বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পাঠদানে অংশগ্রহণ করছে। এভাবেই অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চলছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় ১৩১টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে কালিয়া উপজেলায় ৩১টি, সদর উপজেলায় ৬৪টি এবং লোহাগড়ায় ৩৬টি বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ১২টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন না থাকায় ঝুঁকিপূর্ণ ভাবে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় গুলোর মধ্যে কালিয়া উপজেলার মাউলি পঞ্চপল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নওয়াগ্রাম, মধুমতি ও জয়নুল আবেদন নুরুন্নাহার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সদর উপজেলায়—সিআরএম মাধ্যমিক বিদ্যালয়, মূলদাইড় তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বি আর ডি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দেবিপুর মাধ্যমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও শেখহাটি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে।

মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র দীপ বিশ্বাস বলেন, আমাদের বিদ্যালয় কক্ষের জালনা দরজা নাই। বৃষ্টি নামলে বই খাতা ভিজে যায়। ঝড় বা অতিমাত্রায় বাতাস ছাড়লে আতঙ্কে থাকি। মনোযোগ দিয়ে ক্লাস করতে পারি না। কাপড়ের পর্দা দিয়ে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় না। যখন বিদুৎ চমকায় তখন ভয়ে বুক কেঁপে উঠে। সরকারের কাছে নতুন ভবন নির্মাণের দাবি করছি।

অভিভাবক সবুজ দাস বলেন, বিদ্যালয়ের পাঠদান কক্ষ ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকি।

মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমাদের অদম্য ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও শ্রেণি কার্যক্রম সঠিক ভাবে করতে পারছি না। কারণ পাঠদানের কক্ষগুলো জরাজীর্ণ ও ঝূঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি করছি।

জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, নড়াইল জেলায় বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠান জরাজীর্ণ হয়ে আছে। বিশেষ করে মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ। বিদ্যালয়টিতে পর্দা দিয়ে ক্লাস করানো হয়। শিক্ষা প্রকৌশলী অধিদফতরে নাম দিয়েছি। শিক্ষা অধিদফতর থেকে এসব বিদ্যালয়ে বরাদ্দের কোন খবর এখনও পাইনি। তবে বিদ্যালয় গুলো সংস্কারের জন্য স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সারাদেশ এর আরও খবর
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী

কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী

ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!

ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top