logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ইতিহাস গড়লেন স্টোকস, আছেন আরেক মাইলফলকের সামনে

ইতিহাস গড়লেন স্টোকস, আছেন আরেক মাইলফলকের সামনে

প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৩:২০:৩৮

স্পোর্টস ডেস্ক : মাঠে তার দল দারুণ পারফর্ম করেছে। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৭১ রানের লক্ষ্য অবলীলায় টপকে গেছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ড এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও ভালো সময় পার করছেন। তিনি ইতিহাসই গড়ে ফেলেছেন সম্প্রতি।

বেন স্টোকস তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসেবে তিনি দলের নেতৃত্বে থেকে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। হেডিংলিতে ভারতের বিপক্ষে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের সাই সুদর্শনকে আউট করে স্টোকস এই মাইলফলকে পৌঁছান। ম্যাচের প্রথম ইনিংসেও বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন তিনি—২০ ওভারে ৬৬ রান দিয়ে নিয়েছিলেন ৪টি উইকেট। ফলে ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়ায় পাঁচে।

এই কীর্তির ফলে স্টোকস যুক্ত হলেন ইংল্যান্ডের দুই কিংবদন্তি অধিনায়ক রে ইলিংওয়ার্থ ও বব উইলিসের পাশে। ইলিংওয়ার্থ অধিনায়ক হিসেবে ৩১ টেস্টে নিয়েছিলেন ৫১টি উইকেট, বোলিং গড় ছিল ৩৫.৯৬। আর উইলিস মাত্র ১৮ ম্যাচেই তুলে নিয়েছিলেন ৭৭টি উইকেট, গড় ছিল চমৎকার ২১.৫৯।

স্টোকস শুধু বলেই নন, ব্যাটেও ইতিহাস গড়ার পথে। তিনি অধিনায়ক হিসেবে আর মাত্র ২২৪ রান দূরে আছেন এক অনন্য রেকর্ড থেকে। এখন পর্যন্ত কোনো ইংল্যান্ড অধিনায়ক টেস্টে নেতৃত্ব দিতে দিতে ২,০০০ রান এবং ৫০ উইকেট নিতে পারেননি। স্টোকসই হতে পারেন প্রথম।

এছাড়াও, টেস্টে তার মোট রান এখন ৬,৭২৮। মাত্র ২৭২ রান করলেই তিনি ইংল্যান্ডের ১৩তম ব্যাটার হিসেবে ৭,০০০ রান ক্লাবে ঢুকবেন।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top