logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৯:৪৯:০৭

সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সিলেট-জকিগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর ও জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজারে দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীরামপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম (৩৫) নামের এক নারী। তিনি দক্ষিণ সুরমার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। দুর্ঘটনার সময় প্রাইভেটকারে থাকা তার স্বামী ও সন্তানরা আহত হন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

বিকালে ঝর্নার ১০ বছর বয়সী ছেলে সিয়াম আহমদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মোগলাবাজার থানার এসআই আলিফ আহমদ দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঝর্ণা বেগমের স্বামী জুনেদ ও তাদের অপর দুই ছেলে-মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, বুধবার বিকেলে জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজার এলাকায় বর-কনের বিয়ের মাইক্রোবাসের সাথে একটি টমটমের (ইজিবাইক) সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই টমটম চালক জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামের সাবু মিয়া (৫০) নিহত হন।

দুর্ঘটনায় বর-কনেসহ মাইক্রোবাস ও টমটমের ১২ যাত্রী আহত হন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনাসারের একটি কমিউনিটি সেন্টারে বুধবার মানিকপুর ইউপি’র বল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে কনে নিয়ে বরের বাড়ি ফেরার পথে বর-কনেকে বহনকারী মাইক্রোবাস ইউনিয়ন অফিস বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিক্সা (টমটম) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শাহাবুদ্দিন সাবু নিহত হন এবং বরযাত্রীর গাড়িতে থাকা বর-কনে, নারী শিশুসহ আরও ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন।

খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে।

মোমেন জানান, তিনি বিয়ের বরযাত্রীদের কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন বরযাত্রী বহনকারী মাইক্রোবাস গাড়ির চালক বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বরযাত্রী বহনকারী গাড়ির সঙ্গে অটোরিকশা টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়েছেন। তিনি জানান, আহত চারটি শিশুসহ গুরুতর আহত ৮জনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অনেকের অবস্থাই আশংকাজনক।

সিলেট এর আরও খবর
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top