logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. সিলেটের ৪ জেলায় প্রবাসী পরিবারের মধ্যে চেক প্রদান
দেশে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

সিলেটের ৪ জেলায় প্রবাসী পরিবারের মধ্যে চেক প্রদান
দেশে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ১২:২২:৫৮

স্টাফ রিপোর্টার : মেক্সোকিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী বলেছেন, দেশে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বিশেষ করে বিগত জুলাই অভ্যুত্থানে প্রবাসীরাও বিদেশে আন্দোলন গড়ে তুলেছেন। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে নিশ্চিত শাস্তি জেনেও জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রবাসীরা মিছিল করে জেল খেটেছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন ব্যক্তিকে চেক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে আজ সিলেট বিভাগের চারটি জেলার প্রবাসী পরিবারের ১৫৪ জনকে ৫ কোটি ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

নগরীর পিটিআই মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্যা ভুইয়াঁ এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমুখ।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, এ দেশের মানুষ তার অধিকারের প্রশ্নে জেগেছে। আজ সার্বজনীন ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। বিভিন্ন বিষয়ে আমাদের মত ভিন্নতা থাকতে পারে। কিন্তু মূল জায়গায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না।

মুশফিকুল ফজল আনসারী আরো বলেন, বিগত ২০২৩-২৪ সালের হিসাব যদি আমরা পর্যালোচনা করি দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রবাসীরা ৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এরমধ্যে ৮ বিলিয়ন ডলার পাঠিয়েছেন সিলেট অঞ্চলের মানুষ। তার মানে আমাদের ফরেন কারেন্সির প্রায় ২৫ শতাংশের জোগান দিচ্ছেন সিলেট অঞ্চলের মানুষ।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রবাসী পরিবারের ৩৬ জন মেধাবী সন্তানকে ১০ লাখ ৪২ হাজার টাকা, প্রবাসী পরিবারের ২০ জন প্রতিবন্ধী সন্তানকে ২ লাখ ৪০ হাজার টাকা, প্রবাসে মারা যাওয়া কর্মীর ৬৩ টি পরিবারকে ১ কোটি ৮৯ লাখ টাকা, প্রবাসে কর্মরত অবস্থায় অস্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মীর ৬টি পরিবারকে আদায়কৃত ব্লাডমানি হিসেবে ১ কোটি ২৮ লাখ টাকা, মৃত্যুজনিত বীমা দাবি পরিশোধ হিসেবে মৃত ২০জন প্রবাসী কর্মীর পরিবারকে ১ কোটি ৬৪ লাখ টাকা, বিদেশ গমনের ৬ মাসের মধ্যে ফেরত আসা ৬ জন কর্মীকে বীমা দাবি পরিশোধ বাবত ৩ লাখ টাকা, বকেয়া বেতন হিসেবে ৩জন মৃত প্রবাসীর পরিবারকে ১৮ লাখ ২৯ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সিলেট এর আরও খবর
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top