logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ইইউ থেকে বেরিয়ে যাওয়ার দীর্ঘদিন পর সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন

ইইউ থেকে বেরিয়ে যাওয়ার দীর্ঘদিন পর সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৮:৫৭:১৪

(বাম থেকে ডানে) ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্তোনিও কস্তা। ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কিছু খাতে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। সোমবারের (১৯ মে) সমঝোতার নেপথ্যে ছিল ইউরোপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এজন্য ইইউর সঙ্গে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধি এবং বাণিজ্য ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে লন্ডন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে ইইউর সঙ্গে ঘনিষ্ঠতাকে প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ নাইজেল ফারাজসহ অনেকেই ভালোভাবে নেননি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন তারা। তবে স্টারমার মনে করেন, ব্রিটিশ পর্যটকরা যখন ইউরোপে সহজতর প্রবেশাধিকার পাবেন এবং ব্রিটেনের বাণিজ্যের পথ আরও সুগম হবে, বিশ্বাসঘাতকতার তথাকথিত এসব অভিযোগ তখন হাওয়ায় মিলিয়ে যাবে।

তবে ইইউর সঙ্গে ব্রিটেনের মাছ ধরার অধিকারসহ একাধিক সংবেদনশীল বিষয় উত্থাপিত হয়েছে এই চুক্তিতে, যা নিয়ে আরও আলোচনার প্রয়োজন হতে পারে এবং সেগুলো স্টারমারের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথ ধরেই ইইউর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে ব্রিটেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন। ফলে, বৈশ্বিক শক্তিগুলো তথাকথিত শত্রু-মিত্র সম্পর্কে বাইরে এসে বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে নতুনভাবে সবকিছু বিবেচনা করতে শুরু করেছে। এরই ফলশ্রুতিতে ফরাসি নেতা ইমানুয়েল ম্যাক্রোঁ এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে উদ্যোগী হয়েছেন স্টারমার।

অর্থনীতিবিদরা বলছেন, শ্লথগতিতে চলা অর্থনীতিকে চাঙা করতে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি কিছু চুক্তি করেছে যুক্তরাজ্য। তবে তাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার ইইউর সঙ্গে বাণিজ্যিক বাধা কমাতে পারলে সেটা ব্রিটিশ অর্থনীতিকে বেশি প্রভাবিত করবে। অবশ্য, ইইউর একক বাজার বা তাদের কাস্টমস ইউনিয়নে যোগদানে ব্রিটেনের আপত্তির কারণে সুযোগ-সুবিধার পরিসর সীমিত হয়ে পড়বে।

২০১৬ সালে ঐতিহাসিক এক গণভোটের মধ্য দিয়ে ইইউ ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। অভিবাসন, সংস্কৃতি, বাণিজ্য, সার্বভৌমত্ব থেকে শুরু করে রাষ্ট্রীয় সব ক্ষেত্রে স্পষ্ট বিভাজন ফুটে ওঠে ওই গণভোটের মাধ্যমে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ব্রেক্সিটের (ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ছেদ) সিদ্ধান্ত নিয়ে সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ নাগরিক এখন আফসোস করছেন। তবে ইইউতে যোগদানের বিষয়ে তারা খুব একটা উৎসাহ দেখাননি।

যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়, ইইউর একক বাজারের সঙ্গে একীভূত হওয়ার পরিবর্তে বাণিজ্যিক কিছু খাতে সমঝোতার দিকে মনোযোগ দিয়েছেন স্টারমার।

ইউ কে এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top