logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ৩৮ বছর জেলে থাকার পর উল্টে গেল মামলা—ব্রিটেনের দীর্ঘতম ভুল রায়ের অবসান

৩৮ বছর জেলে থাকার পর উল্টে গেল মামলা—ব্রিটেনের দীর্ঘতম ভুল রায়ের অবসান


প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ১১:২২:২০

নির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান। ঘটনাটি ঘটেছিল ১৯৮৬ সালের আগস্টে, ইংল্যান্ডের মেরিসিসাইডের বেবিংটনে।

তবে সাম্প্রতিক ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, হত্যাকাণ্ডের স্থানে উদ্ধার হওয়া নমুনায় সুলিভানের কোনো ডিএনএ মেলেনি। এই নতুন প্রমাণ আদালতে উপস্থাপনের পর তিন বিচারপতির একটি প্যানেল তাঁর সাজা বাতিল করে।

৬৮ বছর বয়সী সুলিভান ভিডিও লিংকের মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন। বিচারকেরা রায় দেওয়ার সময় বলেন, নতুন ডিএনএ প্রমাণ বিচার ও ন্যায়ের স্বার্থে অপরিহার্য। বিচারপতি লর্ড হোলরয়ড বলেন, ‘এই প্রমাণের আলোকে সুলিভানের দণ্ডকে আমরা আর নিরাপদ মনে করতে পারি না।’

সুলিভানের এই দীর্ঘ কারাবাসের গল্প জটিল ও হৃদয়বিদারক। ১৯৮৬ সালের আগস্টে ডায়ান সিনডালের হত্যাকাণ্ডের সময় তাঁর বয়স ছিল ২৯। অভিযোগ অনুযায়ী, ডার্টস খেলায় হেরে তিনি প্রচুর মদ পান করেন এবং ডায়ান সিনডালের সঙ্গে এক আকস্মিক সাক্ষাতে ক্রুদ্ধ হয়ে তাঁকে আক্রমণ করেন। কিন্তু আদালতে প্রমাণ হিসেবে যা ছিল, তা মূলত তাঁর একটি স্বীকারোক্তি, যেটি তিনি পরে আবার প্রত্যাহার করেছিলেন। এ ছাড়া পরোক্ষ কিছু প্রমাণ এবং দাঁতের দাগের বিশ্লেষণে পরে ১৯৮৭ সালে সুলিভানকে আজীবনের জন্য সাজা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ডায়ান সিনডাল ছিলেন একজন ফুল বিক্রেতা ও বারের কর্মী। তাঁর গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তিনি হেঁটে একটি পেট্রল স্টেশনে যাচ্ছিলেন। তখনই হত্যাকারীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। তার মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায়, ভয়াবহ আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সময় উদ্ধার হওয়া বীর্যে নমুনা তখনকার প্রযুক্তিতে পরীক্ষা করা সম্ভব ছিল না। কারণ তা বৃষ্টির পানিতে ধুয়ে গিয়েছিল। ২০২৪ সালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নমুনা পুনরায় পরীক্ষা করা হলে দেখা যায়, সেখানে সুলিভানের ডিএনএ নেই।

২০২১ সালে সুলিভান মামলাটি পুনরায় পর্যালোচনার আবেদন করেছিলেন। সে সময় তিনি দাবি করেন, পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তাঁর পাশে কোনো উপযুক্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন না। সে সময় তাঁকে কোনো আইনজীবীও দেওয়া হয়নি।

সুলিভানেরর বর্তমান আইনজীবী জানান, সুলিভান ছিলেন মানসিকভাবে দুর্বল, সহজে প্রভাবিত হতেন এবং বাস্তবতা থেকে বিচ্যুত কথাবার্তা বলতেন।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসও (সিপিএস) আদালতে স্বীকার করেছে, নতুন ডিএনএ প্রমাণ নির্ভরযোগ্য এবং এটি সুলিভানের দোষ প্রমাণের ভিত্তিকে পুরোপুরি দুর্বল করে দেয়।

সিপিএস-এর আইনজীবী ডানকান অ্যাটকিনসন আদালতকে বলেন, ‘এই ডিএনএ প্রমাণ যদি তখনই পাওয়া যেত, তবে সম্ভবত মামলাটি তখনই থেমে যেত।’

ইউ কে এর আরও খবর
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top