জগন্নাথপুরে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৪, ৯:৫৬:৫৪

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহা’র দিন গত সোমবার (১৭ই জুন) ট্রাস্টিদের নিজ এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর ও নোয়াপাড়া এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এদিকে, ঈদের দিনে বিনামূল্যে গরুর মাংস পেয়ে খুশি সুবিধাবঞ্চিত লোকজন।
তারা জানান, আশপাশে ঈদুল আযহা’র দিন ধনাঢ্য ব্যক্তিরা কোরবানী দিলেও তাদের ভাগ্যে এক টুকরো মাংসও জুটেনা। ঈদ ছাড়াও নানা সময়ে মানবতার সেবায় এ ট্রাস্ট অসচ্ছল মানুষের পাশে থাকায় আমরা ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি, ব্রিটিশ-বাংলাদেশী হুজ’হু, লন্ডন থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা বাংলামিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর ডটকমের সম্পাদক আব্দুল করিম গনি যুক্তরাজ্য থেকে মুঠোফোনে জানান, ২০২২ সালে এ ট্রাস্ট গঠনের পর থেকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা, ঝড়ে ভেঙ্গে যাওয়া পরিবারের গৃহ নির্মান, জটিল রোগীর চিকিৎসা খরচ, অসচ্ছল শিক্ষার্থীর লেখাপড়ার খরচ, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন এবং পবিত্র রমজান ও প্রতি ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা করে আসছি। এ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গরুর মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন- মো. আব্দুল আহাদ, মো. আব্দুস সালাম, মো. ছদরুল ইসলাম, মো. নুরমান হোসেন ইমন, মো. হৃদয় আহমদ মারুফ, মো. সালমান হোসেন, মো. আবুল হাসান, মো. আরমান হোসেন প্রমুখ।




