logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. গোলাপগঞ্জে রাস্তায় বিক্ষোভ করে শিক্ষককে মুক্ত করলো শিক্ষার্থীরা

গোলাপগঞ্জে রাস্তায় বিক্ষোভ করে শিক্ষককে মুক্ত করলো শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৬:৫৯

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে এমসি একাডেমির এক শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিরা থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলে ওই শিক্ষককে ছাড়িয়ে আনেন। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

থানা থেকে বের হওয়ার পর শিক্ষক দেবব্রত চৌধুরী সাংবাদিকদের জানান, এই মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। মামলায় তাকে ফাঁসানো হয়েছে বা এ ব্যাপারে কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে আসল অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

একাডেমি কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, একটি ব্যাংকে শিক্ষক দেবব্রত চৌধুরীর নামে সঞ্চয়ী হিসাব ব্যবহার করে ঢাকার এক ব্যক্তি টাকা উত্তোলন করেন। পরে ওই ঘটনায় রাজধানীর বনানী থানায় ২০১৪ সালের ২৬ জুনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে বুধবার (১ ফেব্রুয়ারি) দেবব্রত চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।

সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার বলেন, বিষয়টি আমি পুরোপুরি জানি না। তবে শুনেছি অনেক আগের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে আত্মসমর্পণের শর্তে পুলিশ তাকে আমাদের কাছে ছেড়ে দিয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তবে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে আদালতে আত্মসমর্পণের শর্তে আজ ওই শিক্ষককে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

সিলেট এর আরও খবর
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন

বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন

সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সর্বশেষ সংবাদ
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক
বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি
বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি
ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়
ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়
২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top