logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. যুদ্ধ বিমানের পাইলট হতে দেশ ছেড়েছিলেন সিকান্দার রাজা

যুদ্ধ বিমানের পাইলট হতে দেশ ছেড়েছিলেন সিকান্দার রাজা

প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ৯:৪০:১৬

তার জন্ম ও বেড়ে উঠা পাকিস্তানে। তবে তিনি খেলেন জিম্বাবুয়ের হয়ে। রোডেশিয়ানদের জাতীয় দলে দারুণ সময় কাটছে অলরাউন্ডার সিকান্দার রাজার। প্রথম দুই টি-টোয়েন্টিতে দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও রাজার দায়িত্বশীল ব্যাটিংয়ে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার হতে নয়, বরং যুদ্ধ বিমানের পাইলট হতে নিজ দেশ ছেড়েছিলেন।

শুক্রবার ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে সিকান্দার রাজা এই কথা বলেন। সাক্ষাতকারে তিনি বলেন, ‘পাকিস্তানে থাকাকালীন আমি কখনোই ভাবিনি যে একদিন ক্রিকেটার হবো। আমি আগেও বলেছি ক্রিকেটার হওয়ার জন্য পাকিস্তান ছাড়িনি, বরং আমার উদ্দেশ্য ছিল যুদ্ধ বিমানের পাইলট হওয়া যেটা পারিনি।’

জিম্বাবুয়ের যাওয়ার পরও ক্রিকেট নিয়ে খুব বেশি পরিকল্পনা ছিল না রাজার। মাস্টার্স করার পরিকল্পনার সময়েই জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পান। তারপর থেকেই মূলত ক্রিকেটে তারা যাত্রা শুরু হয় বলে জানান।

তিনি বলেন, ‘আমি যখন সফটওয়্যার ইঞ্জিনায়রিং পড়ছিলাম তখন আমার পরিবার জিম্বাবুয়েতে চলে যায়। আমি সেখানে মাস্টার্স্ট করার পরিকল্পনা করছিলাম, ঠিক তখনই জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাই এবং এরপর থেকেই যাত্রা শুরু হয়।’

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন রাজা। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টানা হাফ সেঞ্চুরি করেছেন। ২০ ওভারের খেলার ফর্ম দেখা গেল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও। দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশের দেওয়া ৩০৪ রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়েকে জিতিয়েছেন তিনি।

গত ৯ বছরে বাংলাদেশের বিপক্ষে টানা ১৯ ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে। সবশেষ জয় ছিল ২০১৩ সালে। শুক্রবার রাজা ও ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরিতে থামে টাইগারদের জয়রথ। রাজা যখন ব্যাটিংয়ে নেমেছিলেন তখন চাপে ছিল জিম্বাবুয়ে। রাজা নিজেও চাপে ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ভালো খেলার ও খেলা জেতার চাপ অবশ্যই আছে।’

সিকান্দার রাজা পাকিস্তান বিমান বাহিনীতে (পিএএফ) ফাইটার পাইলট হওয়ার প্রস্তুতির জন্য তার জীবনের অনেকগুলি বছর কাটিয়েছেন। চোখের সমস্যার কারণে তিনি শেষ পর্যন্ত পাইলট হতে পারেননি। কিন্তু শৈশবের পুরো সময়টা তিনি কাটিয়েছেন যুদ্ধ বিমানের পাইলট হওয়ার স্বপ্নে বিভোর থেকে। পাকিন্তান এয়ারফোর্স পাবলিক কলেজে প্রশিক্ষণের সময় তিনি অনেক পরিশ্রম করেছেন।

এসব ক্রিকেটের জীবনে প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে রাজা বলেন, আমি মিথ্যে বলব না। অবশ্যই ফেলে। এসব পরিশ্রম আমায় সাহায্য করে ব্যর্থতার পরেও ঘুরে দাঁড়াতে। আমি এয়ার ফোর্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আর তাই আমরা হাল ছেড়ে দিই না। আমি আঘাত পাই প্রতিনিয়ত, হাত-পায়ের আঙ্গুলে চোট পাই। কিন্তু পরোয়া করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এয়ারফোর্স কলেজের সাড়ে তিন বছর সময় আমাকে শক্ত মনোবলের মানুষ হিসেবে তৈরি হতে সাহায্য করেছে। মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতেও সাহায্য করছে।

এখন পর্যন্ত জিম্বাবুয়ের জার্সিতে ১১৫ ওয়ানডে খেলেছেন রাজা। যেখানে চার সেঞ্চুরিতে তার সংগ্রহ ৩৩৬৬ রান। একদিনের ক্রিকেটে ৬৪টি উইকেটও রয়েছে তার। এছাড়া জিম্বাবুয়ের হয়ে ৫৮টি ম্যাচে খেলে ১০৪০ রান করেছেন রাজা। যেখানে তার উইকেট সংখ্যা ২৮। সাদা পোষাকে ১৭টি টেস্টে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছেন রাজা। যেখানে ১১৮৭ রানের সঙ্গে রাজার সংগ্রহে রয়েছে ৩৪টি উইকেট।

খেলা এর আরও খবর
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top