logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. দুর্নীতিমুক্ত পদ্মা সেতু হলে ধন্যবাদ দিতাম: গয়েশ্বর রায়

দুর্নীতিমুক্ত পদ্মা সেতু হলে ধন্যবাদ দিতাম: গয়েশ্বর রায়


প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২, ১১:২৫:৫৫

ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পদ্মা সেতু যদি দুর্নীতিমুক্ত হতো, এখানে যদি কোনো লুটপাট না হতো, তাহলে অবশ্যই এই সেতু বাস্তবায়নের জন্য সরকারকে ধন্যবাদ দিতাম।

তিনি বলেন, খালেদা জিয়া কখনও চাননি পদ্মা সেতু না হোক। দেশি-বিদেশি দাতা সংস্থা পদ্মা সেতুর ওপর আঙুল তুলেছে, সরকার তার জবাব দেবে। পদ্মা সেতুর টাকা জনগণের টাকা, এটা কারও ব্যক্তিগত টাকা নয়। সুতরাং এটা কৃতিত্ব নেওয়ার কিছু না। জনগণ কষ্ট স্বীকার করেছে, তাদের পরিশ্রমের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে। কারও দয়ার দান নয়।

শনিবার সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে সুনামগঞ্জের বন্যা কবলিত দুঃস্থ নারী ও শিশুদের আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন গয়েশ্বর রায়।

তিনি আরও বলেন, আমরা দুঃখিত, ধন্যবাদ দিতে পারছি না। কারণ পদ্মা সেতুতে দুর্নীতি সম্পৃক্ত। ধন্যবাদ দিতে চাইলে দুর্নীতির টাকাটাও হালাল হয়ে যাবে। মানুষ ভালো বলবে না। আপনারা জানেন খালেদা জিয়াকে দাওয়াত দিতে আইনগত কোনো বাধা নাই। এরপরও তারা দেয়নি। তিনি গৃহবন্দি। তার ধন্যবাদ দেওয়ার অধিকারও নেই। সেই সুযোগ দেয়নি সরকার। সার্বিক অর্থে বলব পদ্মা সেতু দেশের সম্পদ, দেশের টাকায় হয়েছে। এর কৃতিত্বের দাবিদার দেশের প্রতিটি জনগণ। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নয়।

নারী ও শিশু অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেনের সঞ্চালনায় আর্থিক সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুণ রায়, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক শরাফাত আলী শফু, বিএনপির সাবেক এমপি বিলকিছ ইসলাম, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।

এর আগে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়া গৃহবন্দি আর সুনামগঞ্জবাসী পানিবন্দি। পানিবন্দি আর গৃহবন্দির মধ্যে পার্থক্য নেই। আমরা দুস্থ, আপনারাও দুস্থ। পদ্মা সেতুর উদ্বোধনে কোটি টাকা খরচ না করে সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের জন্য দিলে মানুষের উপকার হত। কিন্তু তা না করে কোটি টাকা খরচ করে ৫০০ বাথরুম তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, খুনি, লুটপাটকারী সরকারকে বিদায় করতে হবে। যাকে পছন্দ করবেন, তাকে ভোট দেবেন। জনগণের পছন্দ মতো নির্বাচিত সরকার গঠন করতে হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top