logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. রাজনগরে সপ্তাহব্যাপী বন্যায় কুশিয়ারার ২৮ গ্রামের মানুষ পানিবন্দি

রাজনগরে সপ্তাহব্যাপী বন্যায় কুশিয়ারার ২৮ গ্রামের মানুষ পানিবন্দি


প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৭:৩৮:২৩

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগরে সপ্তাহব্যাপী বন্যায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ১৬ জুন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে এসব এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার উত্তরভাগ ও ফতেহপুর ইউনিয়নের ২৮টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়াও উপজেলার প্রধান নদী মনুর পানি কিছুটা হ্রাস পাওয়ায় কয়েকটি গ্রাম অশঙ্কা মুক্ত হলেও কুশিয়ারা নদীর পানি অব্যাহতভাবে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে কুশিয়ারার আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে ভাঙনের আশঙ্কা রয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে সহস্রাধিক পরিবার।

সরেজমিনে ঘুরে ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ জুন রাজনগরের উত্তরাঞ্চলের উত্তরভাগ ও ফতেহপুর ইউনিয়নের ২৮টি গ্রাম প্লাবিত হয়। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা প্রতিরক্ষা বাঁধের বাইরের গ্রামে পানি ঢুকে পড়ে। এতে পানিবন্দি হয়ে পড়ে ৩০ হাজার মানুষ। টানা সাত দিনের বন্যায় এসব এলাকার মানুষের মধ্যে খাদ্য সঙ্কটসহ দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। দুর্গত এলাকায় রয়েছে গো-খাদ্য সঙ্কট।

রামপুর গ্রামের লাল মিয়া (৫৫) ও সুনামপুর গ্রামের আলী হোসেন (৫২) জানান, তাদের মতো অনেক কৃষক নিজেদের গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছেন। গো-খাদ্য সঙ্কট দেখা দেয়ায় গবাধিপশু আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। অনেকে কম মূল্যে গবাধি পশু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।

এদিকে, অব্যাহত বন্যায় মানুষের বাড়িঘর ছাড়াও প্লাবিত হয়েছে নয়টি প্রাথমিক বিদ্যালয়, ২৫টি মসজিদ, পাঁচটি মন্দির, একাধিক কবরস্থান। দুর্গত ৪০০ পরিবারের প্রায় দু’হাজার মানুষকে আটটি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। দুর্গত মানুষের জন্য বিভিন্ন খাদ্য সহায়তা, ওষুধ, স্যালাইনসহ বিভিন্নভাবে সহায়তা করছে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সামাজিক সংগঠন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ হতে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

জানা গেছে, আটটি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৪০০ পরিবারের মধ্যে ৮০০ প্যাকেট শুকনা খাবার ও ৩০ টন চাল বিতরণ করা হয়েছে। বন্যা নিরসন না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার উত্তরভাগ গ্রামের প্রয়াত রাকেশ দাসের পরিবারের পক্ষ থেকে স্থানীয় যুবলীগের সহায়তায় আমনপুর, ছিক্কা, যোগীকোনা, সুরিখাল, নয়াটিলা গ্রামের এক হাজার ৮০০ মানুষকে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বাবলু সূত্রধর জানান, এ পর্যন্ত ৪০০ পরিবারের মধ্যে ৮০০ প্যাকেট শুকনা খাবার ও ৩০ টন চাল বিতরণ করা হয়েছে। বন্যা নিরসন না হওয়া পর্যন্ত খাদ্যসহ বিভিন্ন সহায়তা অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং এ ব্যপারে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজার পরিত্যক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজার পরিত্যক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা, স্কুল ছাত্র নিহত

মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা, স্কুল ছাত্র নিহত

মৌলভীবাজারে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

মৌলভীবাজারে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top