logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ১১:০২:২৮

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইটাখোলা নদীর ওপর একটি সেতু নির্মাণে গত ১০ বছর ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চিঠি চালাচালি করলেও আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে সেতুটি নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে উপজেলার ২০ গ্রামের মানুষ সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। সেতুটি বাস্তবায়ন নিয়ে স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ৪ বার ডিও লেটার দিলেও প্রকল্পটি বাস্তবায়নে অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না।

জানা গেছে, ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পটি জাতীয় নির্বাহী কমিটির (একনেক) সভায় পাশ হয় ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন। কিন্তু প্রস্তাবিত সেতু নির্মাণে এলজিইডির বিভিন্ন দপ্তর গত ১০ বছর ধরে চিঠি চালাচালি করলেও খোদ এলজিইডির নকশা শাখার কর্মকর্তারা এতে বাধা হয়ে দাঁড়িয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, সরকারের অগ্রাধিকার প্রকল্পে থাকলেও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইটাখোলা নদীর উপর প্রস্তাবিত ঐ সেতুর নকশা করতেই পার হয়েছে ৪ বছরেরও বেশি সময়। এরপরও চূড়ান্ত হয়নি নকশা। যার কারণে ভোগান্তিতে আছেন সেতুর দুই পাড়ের ২০ গ্রামের কয়েক হাজার মানুষ। এই সেতুটি নির্মাণে এরই মধ্যে ৪ বার ডিও লেটার দিয়েছেন খোদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রকল্পের শুরুতে সিলেট এলজিইডি ফিজিবিলিটি স্ট্যাডি করলেও নকশা দিতে ব্যর্থ হয়েছে এলজিইডির আগারগাঁওয়ের নকশা শাখা।

স্থানীয়দের দাবি, ইটাখোলা একটি ‘মরা নদী’। এ নদী দিয়ে তেমন কোনো বড় ধরনের নৌকা চলাচল করে না। তবে, ব্রিজটি হলে ইটখোলা নদীর উপর দিয়ে দুই এলাকার মানুষ সহসা চলাচল করতে পারবেন। সুবিধা পাবে সেতু পাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বর্তমানে কয়েক’শ শিক্ষার্থী সেতুর অভাবে ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পাড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়।

স্থানীয়রা জানান, ব্রিজের দু’পাশের ৪ দশমিক ৭ কিলোমিটার বাইপাস রোডের ৯৫ ভাগ মাটি ভরাটের কাজও সম্পন্ন হয়েছে। এখন ব্রিজের কাজ শেষ হলেই এ রাস্তা দিয়ে সরাসরি যানবাহনে চড়ে দু’পাশের লোকজন চলাচল করতে পারবেন।

এদিকে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা নদীর উপর সেতু নির্মাণে পাইলগাঁও ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ২০ গ্রামের মানুষের দাবির প্রেক্ষিতে ২০১২ সালে সংসদ সদস্য হিসেবে বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ইটাখোলা নদীতে একটি সেতু নির্মাণের জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানান। ফলে এলজিইডির উপজেলা কার্যালয় সেতুটির দৈর্ঘ্য ৭০ মিটার ধরে প্রস্তাব পাঠায়। কিন্তু একনেকে সেতুর দৈর্ঘ্য ৯৬ মিটার পাশ হয়। পরবর্তীতে সেতুর দৈর্ঘ্য ১০০ মিটারের ওপরে বলে প্রস্তাব দেয়া হয়।

এলজিইডি সূত্র বলছে, ১০ বছর আগে এই সেতুটির দৈর্ঘ্য ধরা হয়েছিলো ৭০ মিটার। ১০০ মিটারের নিচে কোনো ব্রিজ নির্মাণ হলে সেই ব্রিজ নির্মাণের দায়িত্ব পড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপর। সূত্র বলছে, ১০০ মিটারের উপর সেতুটির দৈর্ঘ্য নিতে পারলে ‘প্রকল্পের ব্যয় বাড়বে, নিজেদের পকেট ভারি হবে’ – এ ভাবনা থেকে গত কয়েক বছর থেকে সেতুটির প্রস্তাবিত দৈর্ঘ্য বাড়িয়ে যাচ্ছে এলজিইডি। এদিকে, প্রস্তাবিত ব্রিজটি খোদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্বাচনী এলাকায় হওয়ায় তিনি এ নদীকে ‘মরা নদী’ অভিহিত করে এলজিইডিকে একটি চিঠি দিয়ে খুব দ্রুত কাজ শুরুর তাগিদ দিয়েছিলেন। তবে, তাতেও কোনো কাজ হয়নি।

পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের সন্তান, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি বলেন, সেতুটি বাস্তবায়ন হলে উপজেলা সদরের সাথে আশপাশের গ্রামগুলোর হাজার হাজার মানুষের যোগাযোগ স্থাপিত হবে। ঝুঁকিমুক্ত ও উপকৃত হবে শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।

তিনি বলেন, ‘২০২১ সালের ডিসেম্বর মাসে ঢাকাস্থ এলজিইডি কার্যালয়ের নকশা শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আলমগীরের সঙ্গে দেখা করে ব্রিজের ডিজাইন তৈরির অনুরোধ করি এবং এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ব্রিজের কাছে বঙ্গবন্ধু স্বাস্থ্য কমপ্লেক্স ও বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল স্থাপনের কথা বলি। মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও এলজিইডি সচিব মহোদয়ের এ বিষয়ে আন্তরিকতাও রয়েছে। কিন্তু প্রকৌশলী শাহ আলমগীর অদৃশ্য কারণে নানা ধরনের অজুহাত দেখিয়ে প্রকৃত ডিজাইন দিতে কালক্ষেপণ করছেন’।

নদী এলাকার বাসিন্দা পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান মিয়া বলেন, সেতুটি বাস্তবায়ন হলে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগের আওতায় আসবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি কমবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে বিলম্বিত হচ্ছে।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, ব্রিজটি নির্মিত হলে সরাসরি যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এলাকার জীবনযাত্রার মানও বাড়বে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। তাই ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণের বিষয় বিস্তারিত জানা নেই। খোঁজ নিয়ে জানতে হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top