logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সেঞ্চুরি ও রেকর্ড গড়া জুটিতে মুশফিক-লিটনের দিন

সেঞ্চুরি ও রেকর্ড গড়া জুটিতে মুশফিক-লিটনের দিন

প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২২, ৮:০৮:৪৬

বাংলাদেশের ঢাকা টেস্টের শুরুটা হয়েছিল বিভীষিকাময়। সকালে যে কালো মেঘ ভর করেছিল মিরপুরের আকাশে— তা অবশ্য কেটে গেছে। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মিরপুরের আকাশকে সারাদিন আলোতে ভরিয়ে রাখলেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

টসে জিতে প্রথম ইনিংস শুরুর পর মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে স্বাগতিকেরা; তখনই প্রতিরোধ গড়লেন উভয়ে। দিন শেষে যখন মাথা উঁচিয়ে মাঠ ছাড়ছেন তখন মুশফিকের পাশে জ্বলজ্বল করছে অপরাজিত ১১৫ রান আর লিটনের পাশে ১৩৬*।

প্রথম দিনে বাংলাদেশ ব্যাট করেছে ৮৫ ওভার। তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। প্রথম সেশন শুরুর ৪০ মিনিটে এই পাঁচ উইকেট হারায় টাইগাররা। এরপর বাকি সময়টা শাসন করলেন মুশফিক-লিটন। নিলেন শ্রীলঙ্কানদের ধৈর্যের পরীক্ষা।

৪৬৯ বলে দু’জনে গড়েছেন ২৫৩ রানের জুটি। যা টেস্টে টাইগারদের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ। বাংলাদেশের সর্বোচ্চ জুটির মধ্যে যা পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। ষষ্ঠ উইকেটে টাইগারদের আগের জুটিটি ছিল ১৯১ রানের। সেখানেও আছে মুশফিকের নাম। লঙ্কানদের বিপক্ষে ২০০৭ সালে কলম্বোতে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে এই জুটি গড়েছিলেন মুশফিক।

মিরপুরে দিনের শুরুতে সেই অধারাবাহিক চিরচেনা বাংলাদেশ। সফরকারীদের দুই পেসার কাসুন রাজিথা ও আশিথা ফার্নান্দো মিলে তছনছ করে দেন স্বাগতিকদের টপ-অর্ডার। দলীয় ৬ রানে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল ফেরেন শূন্য হাতে। দলের প্রয়োজনে ফের ব্যর্থ অধিনায়ক মুমিনুল হক (৯)। নাজমুল হাসান শান্তর (৮) বিদায়ে আরও বিপদ বাড়ে বাংলাদেশের। এরপর রাজিথা নিজের তৃতীয় শিকার হিসেবে গোল্ডেন ডাক উপহার দেন সাকিব আল হাসানকে।

সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ধ্রুপদী ব্যাটিংয়ে তৃতীয় সেশনে এসে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি উদযাপন লিটনের। সেই ঘুচালেন আক্ষেপও। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন তিনি। অন্যদিকে মাস্টারক্লাস ব্যাটিংয়ে মুশফিক পেলেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি। যা তার টেস্ট ক্যারিয়ারের ৯ম শতক।

কেন মুশফিকের নাম ‘মিস্টার ডিপেন্ডেবল’ তা আরেকবার প্রমাণ দিলেন ৩৫ বছর বয়সী ব্যাটার। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১০৫ রানের জুটি। এবার ঢাকা টেস্টের প্রথম দিন শেষ করলেন ২৫২ বলে ১১৫ রানে অপরাজিত থেকে। তার ইনিংসটি সাজানো ছিল ১৩ চারে।

অন্যদিকে সাতে ব্যাটিংয়ে নামা লিটন কখনো ধৈর্যের প্রতিমূর্তি তো কখনো রুদ্রমূতি। ২২১ বলে ১৩৫ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ১৬ চার ও ১ ছয়।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top