logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বাংলা চলচ্চিত্র বাঁচাতে কলকাতায় সরকারি সিনেমা হল

বাংলা চলচ্চিত্র বাঁচাতে কলকাতায় সরকারি সিনেমা হল

প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২২, ২:০৬:৪৭

ভারতের হলিউড, বলিউড, দক্ষিণী সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হলো সরকারি সিনেমা হল। যেখানে চলবে শুধুমাত্র টালিউডের বাংলা সিনেমা। বাংলার দর্শককে বাংলা সিনেমামুখী করতে এই উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

কলকাতার বাঙ্গুর হাসপাতালের পাশে এককালে ছিল স্টুডিও, রাজ্য সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শুক্রবার থেকে সেটিই হয়ে উঠল সিনেমা হল। টলিপাড়ার স্মৃতিবিজড়িত সিঙ্গেল স্ক্রিনের রাধা স্টুডিওকে চলচ্চিত্র শতবার্ষিকী ভবন হিসেবে সংস্কার করা হয়েছিল আগেই। চলচ্চিত্র সংগ্রহালয় হিসেবে বানানো হয়েছিল এই ভবন। নির্মিত হয়েছিল দেড়শ আসনের অডিটোরিয়াম। সিনেমা নিয়ে লেখাপড়া ও গবেষণা করা ছাত্রছাত্রীরা এতে উপকৃত হয়েছেন। এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি দেখানো হয়েছিল এখানেও। তবে এছাড়া বাকি সময় ফাঁকাই থাকত হলটি। এমনকি টিকাদান কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে এই শতবার্ষিকী ভবন। এবার পুরোদস্তুর সিনেমা হল বানিয়ে ফেলা হলো।

পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, তিনি বাংলা সিনেমাকে নিয়ে বলিউড এবং হলিউডের সাথে লড়াই করার স্বপ্ন দেখেন। আর এই লড়াইয়ের জন্য এই সিনেমা হল বানিয়ে এক পা এগিয়ে গেল রাজ্য সরকার। যেখানে মাত্র ৩০ রুপি দিয়ে সিনেমা দেখতে পারবে সাধারণ মানুষ।

আজ থেকে দিনে তিনটি শো হবে এই হলে। দুপুর ১টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টায় দেখা যাবে বাংলা সিনেমা। শুরুর দিন আজ দুপুর ১টায় দেখানো হয়েছে দেব অভিনীত ‘কিশমিশ’, বিকেল ৪টায় সোহম-প্রিয়াঙ্কার ‘কলকাতার হ্যারি’ এবং সন্ধ্যা ৭টায় অনির্বাণ চক্রবর্তীর ‘একেনবাবু’।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সাংসদ অভিনেতা দেব, পরিচালক হরনাথ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ এবং বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীসহ অনেকে।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top