logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. করোনায় বিশ্বে দেড় কোটি মানুষের মৃত্যু: ডব্লিউএইচও

করোনায় বিশ্বে দেড় কোটি মানুষের মৃত্যু: ডব্লিউএইচও

প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২২, ৯:০৭:৫৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমান করছে, করোনা মহামারিতে বিশ্বে প্রায় ১৫ মিলিয়ন (দেড় কোটি) মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ডব্লিউএইচও বিশ্বাস করে, অনেক দেশই করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা কম গণনা করেছে।

ভারতে ৪.৭ মিলিয়ন (৪৭ লাখ) মানুষ মারা গেছে করোনায়। যা সরকারি হিসাবের চেয়ে দশগুণ বেশি।  এ সংখ্যা বিশ্বে মোট মৃত্যুর এক তৃতীয়াংশ।

এ সংখ্যার বিষয়ে ডব্লিউএইচও-এর তথ্য বিভাগের ড. সামিয়া আসমা বলেন, এটি খুবই দুঃখজনক। এটি একটি বিস্ময়কর সংখ্যা এবং যাদের জীবন গেছে তাদের সম্মান জানানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়া নীতিনির্ধারকের অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, যদি আমরা মৃত্যুর সংখ্যার হিসাব না রাখি তবে পরবর্তী সময়ের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ হারাব আমরা।

ভারত ছাড়াও রাশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ম্যাক্সিকো ও পেরু করোনায় মৃতদের যে সংখ্যা দেখিয়েছে তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে সে সব দেশে।

সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিদ অধ্যাপক জন ওয়াকেফিল্ড বলেন, আমাদের অবিলম্বে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভালো একটি ব্যবস্থা দরকার। এটি খুবই দুঃখজনক যে— মানুষ জন্ম নিচ্ছে এবং মারা যাচ্ছে, কিন্তু তাদের মৃত্যুর কোনো তথ্য আমাদের কাছে নেই।

তিনি বলেন, সুতরাং, প্রকৃত তথ্য সময়মতো পাওয়ার জন্য বিভিন্ন দেশের নিবন্ধন ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এ তথ্যগুলো শুধু মহামারির প্রভাবকেই নির্দেশ করে না বরং শক্তিশালী স্বাস্থ্য তথ্য ব্যবস্থাসহ সংকটের সময় প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবাগুলোকে টিকিয়ে রাখতে পারে এমন স্থিতিশীল স্বাস্থ্য ব্যবস্থায় সব দেশের বিনিয়োগের প্রয়োজনীয়তার দিকেও নির্দেশ করে।

২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এ প্রতিবেদনে। ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে এ করোনাভাইরাস। যাকে পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণা করে।

আন্তর্জাতিক এর আরও খবর
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top