logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. নেতা-কর্মীদের বড় আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নেতা-কর্মীদের বড় আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২২, ১১:১৫:৫৯

পাকিস্তানের সদ্য-ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার লাহোরে তার দলের জনসভায় নেতা-কর্মীদের বড় আন্দোলনের প্রস্তুতি নেয়ার ডাক দিয়েছেন। তিনি রাজধানী ইসলামাবাদের জনসভায় নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে ব্যাপকভাবে উপস্থিত হওয়ারও আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে লাহোর শহরে তেহরিক-ই-ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ আহ্বান জানান।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সমালোচনা করে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বিদেশীদের সঙ্গে যোগসাজশ করে এই সরকার ক্ষমতায় এসেছে। বিদেশী ষড়যন্ত্রে ক্ষমতায় আসা এই সরকারকে কখনই বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে না তার দল।

এক ঘণ্টারও বেশি সময় ধরে দেয়া ভাষণে ইমরান খান বলেন, তার প্রতিদ্বন্দ্বীরা যদি ভাবতে থাকেন যে, লাহোর সমাবেশের পর কী ঘটবে, তাহলে তাদের কাছে তার বার্তা হলো- পিটিআইয়ের আন্দোলন সবে শুরু হয়েছে।

লাহোরের এ জনসভায় বিপুল লোকসমাগমের মধ্য দিয়ে আরো একবার দলের শক্তি প্রদর্শন করলেন সাবেক এই ক্রিকেট তারকা। পিটিআইয়ের বহুল আলোচিত এই সমাবেশে লাহোরের গ্রেটার ইকবাল পার্কে নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠসহ হাজারো মানুষ অংশ নেন। তারা স্লোগানে স্লোগানে ইমরান খানের প্রতি সমর্থন জানান। বিদেশি প্রভুদের ছড়ি ঘোরানোর প্রতিবাদ জানান তিনি। সার্বভৌমত্ব ও আত্মসম্মানবোধের প্রতি সমর্থন জানান।

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা ওয়াশিংটনের মেনে নিতে না পারার কথা উল্লেখ করেন ইমরান খান।

তিনি বলেন, ‘যখনই আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়া সফরের ঘোষণা দিলাম, তখনই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতিবাদ শুরু হয়ে গেল।’

ইমরান বলেন, ‘পাকিস্তানের নির্বাচন কমিশন এখন ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফকে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণার পাঁয়তারা করছে।’

তিনি বলেন, শুধু পিটিআই নেতাদের নয়, সব পাকিস্তানিকেই সমাবেশে অংশ নিতে আহ্বান জানাবেন তিনি। ইমরান খান আরো বলেন, গ্রামে, শহরে যে যেখানে থাকুন সবাই প্রস্তুত থাকুন। আপনারা অপেক্ষা করুন ইসলামাবাদে আসতে আমার ফোনকলের জন্য।

সদ্যসাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, আমি কোনো সংঘর্ষ চাই না। আমরা আমাদের দেশের ক্ষতি করবো না, তবে এই আমদানি করা সরকার আমরা চাই না। আন্দোলন ফলপ্রসূ হওয়ার আশাবাদ ব্যক্ত করে ইমরান খান বলেন, শিগগির নির্বাচন দিতে হবে।

উল্লেখ্য, জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে গত ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান।

আন্তর্জাতিক এর আরও খবর
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top