logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. প্রোটিয়াদের বিধ্বস্ত করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

প্রোটিয়াদের বিধ্বস্ত করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়


প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২২, ১১:১৮:১০

স্পোর্টস ডেস্ক : যা ভাবা যায় না ক্রিকেটে তো সেটাই ঘটে। যেমন সেঞ্চুরিয়নে অবিশ্বাস্য এক বাংলাদেশের দেখা মিললো। দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিলেন তামিম-তাসকিনরা। তৈরি হলো নতুন ইতিহাস। স্বপ্নের শুরুটা প্রথম ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে হোঁচট। তবে কাল সিরিজ নির্ধারণী ম্যাচে রীতিমতো অনন্য বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ হয় শক্তিধর ভারত। সেখানে নিজেদের শেষ দুই সিরিজে ৫-০তে ধবলধোলাই হয় এশিয়ার আরেক ক্রিকেট শক্তি শ্রীলঙ্কা।

তবে প্রোটিয়াদের ভিন্ন চিত্র দেখালো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলো তামিম ইকবালের দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারায় বাংলাদেশ। টসে হেরে আগে ফিল্ডিং শেষে স্বাগতিকদের মাত্র ১৫৪ রানে গুঁড়িয়ে দেয় সফরকারীরা। একই মাঠে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল লাল-সবুজের দল। তবে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা।

বুধবার কাগিসো রাবাদার উইকেট নেয়ার পর ধারাভাষ্যকার আতহার আলী খান বলে ওঠেন ‘ম্যাগনিফিসেন্ট, ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং!’ তাসকিন আহমেদকে বিশেষায়িত করার জন্য আতহার আলীকে যদি তখন আরও বলার সুযোগ দেয়া হতো, তাহলে হয়তো নিজ অভিধানের সব শব্দই ব্যবহার করতেন তিনি! দক্ষিণ আফ্রিকার নিজ দুর্গ সেঞ্চুরিয়নে বল হাতে যে পারফরম্যান্স দেখালেন তাসকিন, তাতে আতহার নয়, পুরো ক্রিকেট বিশ্বেরই প্রশংসার দাবিদার তিনি। তাসকিনের ১০ ওভারের কোটা পূর্ণ করার আগেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। তার বোলিং ফিগার ৯-০-৩৫-৫। তার দুর্দান্ত বোলিংয়ে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ৩৭ ওভারে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৫৪ রানে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের দলীয় সর্বনিম্ন্ন ইনিংস এটি। ২০১৫তে মিরপুরে ১৬২ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

ক্যারিয়ারে এর আগেও একবার ৫ উইকেট নিয়েছেন তাসকিন। ২০১৪তে মিরপুরে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে। তবে বিদেশের মাটিতে এবারই প্রথম নিলেন ৫ উইকেট। আইপিএল-এ খেলার সুযোগ পেয়েও ভারতে যাননি দেশের প্রতি দায়িত্ববোধ থেকে। তাসকিন দেখালেন তার নিবেদন কতটুকু। ইনিংস বিরতির সময় মাইক্রোফোনে তিনি বলেন, ‘পারফরম্যান্স নিয়ে খুবই খুশি। নিজের পরিকল্পনা মাফিক চেষ্টা করে গেছি। উইকেট থেকেও কিছুটা বাউন্স পেয়েছি। চেষ্টা করেছিলাম লাইন-লেন্থ বজায় রেখে খানিকটা বৈচিত্র্য আনতে। আমি এ পদ্ধতিতে বিশ্বাস করি। গত দেড় বছর ধরে এভাবেই কাজ করছি। আমার সাফল্যের চাবি এটাই।’ বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিলেন তাসকিন। আগের সেরা এই সিরিজের প্রথম ম্যাচেই মেহেদী হাসান মিরাজের ৬১ রানে ৪ উইকেট। ২০১২ সালের পর প্রথম বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে ৫ উইকেট পেলেন তাসকিন। সর্বশেষ ২০১২ সালে পার্লে ৫ উইকেট নেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।

সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন এ পেসার। তৃতীয় ম্যাচেও প্রথম তিন ব্যাটারের দু’জনকে সাজঘরে ফেরান তিনি। নিজের পরপর দুই ওভারে কাইল ভেরাইনা ও ইয়ানেমান মালানের উইকেট তুলে নেন। এরপর তার শিকারে পরিণত হন ডেভিড মিলার। একই ওভারে ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদাকে আউট করে তাসকিন পূর্ণ করেন ৫ উইকেট। তার ৫ উইকেটের চারটিই এসেছে উইকেটের পেছনে মুশফিকুর রহীমের ক্যাচ হয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এক ম্যাচে এত ক্যাচ আগে কখনও নেননি বাংলাদেশের কোনো কিপার।

তবে সতীর্থ বোলারদের থেকেও ভালো সাপোর্ট পেয়েছেন তাসকিন। অন্য প্রান্তে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলামরা চাপে রেখেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। সাকিবের শিকার ২ উইকেট। শরীফুল ও মিরাজ নিয়েছেন একটি করে। এদিন উইকেটের পেছনে ২০০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহীম। ৫০টি স্টাম্পিংয়ে ওয়ানডের সপ্তম ক্রিকেটার হিসেবে ২৫০ ডিসমিসালের রেকর্ড গড়লেন তিনি।

এদিকে, তাসকিনের ফাইফারের পর তামিমের ঝড়ো ব্যাটিং। স্বাগতিকদের কোনো সুযোগই দিলেন না বাংলাদেশ অধিনায়ক। ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করলো ড্যাশিং ওপেনার তামিম। এতে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে নিল টাইগাররা। বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই রাবাদা, এনগিডিদের দেখেশুনেই খেলতে থাকেন তামিম-লিটন। প্রোটিয়া বোলারদের সামনে আজ বিধ্বংসী রূপ ধারণ করেছেন তামিম। ইনিংসের ১০ম ওভারের চতুর্থ বলে রাবাদাকে বাউন্ডারি হাঁকিয়ে দলের অর্ধশতক পূর্ণ করেন তামিম ইকবাল। রাবাদার ওই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান টাইগার অধিনায়ক।

ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে পূর্ণ করেন অর্ধশতক। ক্যারিয়ারে এটি তামিমের ৫২তম ফিফটি। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি টাইগার অধিনায়কের তৃতীয় ফিফটি। তামিম ইকবালের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১২৭ রানের রেকর্ড জুটি গড়ে আউট হন লিটন। অর্ধশতক থেকে ২ রান দূরেই থামলেন লিটন। কেশব মহারাজকে ড্রাইভ করতে গিয়েছিলেন, তবে ঠিকঠাক তুলতে পারেননি। শর্ট কাভারে বাভুমার হাতে ধরা পড়েছেন তিনি। ৫৭ বলের ইনিংসে লিটন মেরেছেন আটটি চার। ১২৭ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে লিটন আউট হলেও তামিম ও সাকিব মাঠ ছাড়েন ইতিহাস গড়া জয় উপহার দিয়ে। তামিম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮২ বলে ৮৭ রানে। আর সাকিব স্বভাবসুলভ ভঙিমায় ২০ বলে ১৮ রানের জয়সূচক ইনিংস খেলেন।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top