logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. ব্লগার অনন্ত বিজয় হত্যাকাণ্ড: তৃতীয় দিনের মত সাক্ষ্যগ্রহণ পেছাল

ব্লগার অনন্ত বিজয় হত্যাকাণ্ড: তৃতীয় দিনের মত সাক্ষ্যগ্রহণ পেছাল


প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২১, ১০:৪২:২৮

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই কর্মকর্তার অনুপস্থিতিতে টানা তৃতীয় দিনের মতো পিছিয়ে গেল গণজাগরণ মঞ্চের সংগঠক, বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন জানান, সোমবার চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী ও সিআইডির আইটি ফরেনসিক বিভাগের উপপরিদর্শক মাসুদ সিদ্দিকীর সাক্ষ্যগ্রহণের কথা ছিল। গত ২৭ অক্টোবর ও ৮ নভেম্বরের পর আজও আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি সিআইডির দুই কর্মকর্তা। ফলে সিলেট সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল আমিন বিপ্লবের আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন।

তিনি বলেন, ‘এভাবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের অনুপস্থিতির ফলে মামলার বিচারকাজ বিলম্বিত হওয়ার আমরা ক্ষুব্ধ, হতাশ।’

অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন জানান, ইতোমধ্যে মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ২০জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তবে গুরুত্বপূর্ণ দুজন সাক্ষী কয়েকটি নির্ধারিত দিনে সাক্ষ্য দিতে আদালত হাজির না হওয়া সাক্ষ্যগ্রহণে বিলম্ব হচ্ছে।

গুরুত্বপূর্ণ সাক্ষীদের অনুপস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অনন্ত বিজয়ের ভগ্নিপতি অ্যাডভোকেট সমর বিজয় শী শেখর বলেন, ‘করোনা মহামারিতে এই মামলার সাক্ষ্যগ্রহণ এমনিতেই অনেক পিছিয়ে গেছে। আগামী ডিসেম্বর মাসে আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ফলে চলতি বছর আর বিচার প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা নেই।’

২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকায় নিজ বাসার সামনে খুন হন ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয়। নিহতের বড় ভাই রত্নেশ্বর

দাশ বাদী হয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় অজ্ঞাত চার জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

এই ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম দায়িত্ব স্বীকার করেছিল।

২০১৭ সালের ৯ মে সিআইডি পরিদর্শক আরমান আলী ৬ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দিয়েছিলেন। আসামিদের মধ্যে একজন মারা গেছেন এবং দুজন কারাগারে রয়েছেন।

সিলেট এর আরও খবর
সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top