logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. আফগানিস্তানে ফের মসজিদে বোমা হামলা, নিহত ৩৩ আহত ৭৪

আফগানিস্তানে ফের মসজিদে বোমা হামলা, নিহত ৩৩ আহত ৭৪

প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২১, ৮:৫৩:৪৫

ফের জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলা হয়েছে আফগানিস্তানে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের ইমাম বারগাহ মসজিদে ঘটেছে এই হামলা।

এতে অন্তত ৩৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। স্থানীয় হাসপাতাল সূত্রে এই খবর দিয়েছে এএফপি।

শুক্রবার কান্দাহারের ওই মসজিদে যখন জুমার নামাজ চলছিল, সেসময় মসজিদের ভেতরে ঘটে এই বিস্ফোরণ।

এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের সময় মসজিদটি অনেক মানুষে পূর্ণ ছিল এবং বিস্ফোরণের পর কমপক্ষে ১৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু গ্রাফিক ছবিতে মসজিদের মেঝেতে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

গত শুক্রবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। ওই হামলায় নিহত হয়েছিলেন ৫০ জন।

কুন্দুজের যে মসজিদে হামলা হয়েছিল, সেটিও শিয়া মসজিদ ছিল। আজ কান্দাহারের যে মসজিদে হামলা হয়েছে- সেটিও শিয়া মসজিদ।

আজকের হামলাটি আত্মঘাতী কি না- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের সংখ্যাও এখনও স্পষ্ট নয়। তবে আফগান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে- বিস্ফোরণটি ভয়াবহ ও ব্যাপক মাত্রার ছিল।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি।

ইসলামিক স্টেটের আফগান শাখা আইএস খেরাসানকে প্রাথমিকভাবে এই হামলার বিস্ফোরণের জন্য সন্দেহ করা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো সরকারি প্রতিবেদন পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দক্ষিণাঞ্চলীয় এই শহরের কেন্দ্রীয় হাসপাতালের একজন ডাক্তার এএফপিকে বলেন, ‘৩৩টি মৃতদেহ এবং ৭৪ জন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে’।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। কিন্তু উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঠিক এক সপ্তাহ পরে এই হামলার ঘটনা ঘটল।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, একটি মসজিদের প্রধান দরজায়, আরেকটি মসজিদের দক্ষিণ পাশে এবং তৃতীয়টি অজুখানায়।

বিবিসির আফগানিস্তানের প্রতিনিধি সেকুন্দার কারমানি বলেন, ইসলামিক স্টেটের স্থানীয় শাখা আইএস-কে এই হামলায় দায়ী বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top