logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. নোলক বাবুর কাছে গান শিখছেন এরশাদপুত্র এরিক

নোলক বাবুর কাছে গান শিখছেন এরশাদপুত্র এরিক

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০:৩৮

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্রকে গান শেখাচ্ছেন ক্লোজ আপ তারকা নোলক বাবু। এরশাত্রপুত্র এরিক এরশাদ এরইমধ্যে বেশকিছু গান নিজের কণ্ঠে তুলেছেন। শুধু তাই নয়, দুটি গান রেকর্ডও হয়ে গেছে, যা এখন মুক্তির অপেক্ষায়।

বুধবার নোলক বাবু নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এরিক আমার ছাত্র, সে খুবই ভালো গায়।’

এরিকের শিক্ষক হয়ে ওঠার ঘটনা বললেন নোলক। তিনি বলেন, ‘আমাকে নাকি এরিক বেশ পছন্দ করে, আমার গান শোনে। যার ফলে আমার প্রতি এরিকের একটা আগ্রহ ছিল। তো একদিন আমার এক বন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট পার্কে (এরশাদের বারিধারার বাড়ি) যাই। বলা যায়, আমাকে নিয়ে যাওয়া হয়। ওইদিনই আমার সঙ্গে এরিকের প্রথম দেখা হয় এবং সে যে আমার ভক্ত এটা আমাকে সে জানায়। তার সঙ্গে তখনই আমার একটা সখ্য গড়ে ওঠে।’

সেই সখ্য থেকেই এরিককে গান শেখানো শুরু উল্লেখ করে নোলক বলেন, ‘বিদিশা ম্যাডামকে আমি মা বলতাম। যার ফলে তিনি আমাকে বললেন এরিককে গান শেখাতে। এটা মাস তিনেক আগের ঘটনা এবং ওইদিনের পরে আমি এরিককে গান শেখানোর প্রস্তুতি নেই ও প্রেসিডেন্ট পার্কে যাওয়া শুরু করি। এরিক যেহেতু আমার ভক্ত ফলে আমার কিছু গান তার কণ্ঠে আগে থেকেই ছিল যা আমাকে মুগ্ধ করে।’

এরিকের দ্রুত শিখে নেওয়ার ক্ষমতা সম্পর্কে নোলক বলেন, ‘ও যখন দ্রুত শিখে নিতে পারছিল তখন আমি অবাক হয়েছি এবং তাকে বলেছি- তুমি খুব তাড়াতাড়ি পারবে। এতে সে খুশিই হয় এবং আসলেই শিখে নেয় দ্রুত। তার জন্য দুইটা গান আমি ঠিক করি। দুইটাই মৌলিক, যেহেতু এরিক মাকে খুব ভালোবাসে এবং আমরাও সবাই মাকে খুব ভালোবাসি তাই একটি গান মাকে নিয়ে এবং আরেকটি মৌলিক গান। এরিক গান দুটি গেয়েছে এবং রেকর্ডিং হয়েছে।’

এরিককে নিয়ে একটি প্রোজেক্ট দাঁড় করিয়েছেন বলে জানালেন নোলক। ওই প্রোজেক্টে ১০টি গান রয়েছে।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top