logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ৯:৩৬:৩৬

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ রোববার সন্ধ্যায় এ খবর জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আশরাফ গনি রোববার সন্ধ্যার দিকে দেশ ছেড়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রেসিডেন্ট অফিস বলছে, ‘নিরাপত্তার স্বার্থে’ আশরাফ গনির যাত্রাপথ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হবে না।

রোববার সকালে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের দখল নেয় তালেবান। কোনো যুদ্ধ ছাড়াই তালেবান শহরটির দখল নিতে সক্ষম হয়। জালালাবাদ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৮টির রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

এরআগে বিকেল ৪টার দিকে আফগানিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন আশরাফ গনি।

তালেবানের উপপ্রধান মোল্লা আবদুল গনি বারাদার আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে খবর এসেছে আরব সংবাদমাধ্যমে। তালেবানের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার দলটির রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে কাজ করছেন। আফগানিস্তানে টেকসই শান্তি ও অস্ত্র বিরতি নিয়ে দোহার আলোচনাকারী তালেবান প্রতিনিধি দলের সদস্য ছিলেন তিনি।

মোল্লা ওমরের সবচেয়ে বিশ্বস্ত কমান্ডারদের একজন হিসেবে পরিচিত বারাদারকে পাকিস্তানের দক্ষিণ করাচিতে ২০১০ এ গ্রেপ্তার করা হলেও ২০১৮ সালে তাকে ছেড়ে দেওয়া হয়।

তালেবানের অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল।

এর আগে রোববার সন্ধ্যায় এক টুইটে বলেন, তালেবান মুখপাত্র সুহায়েল আফগানিস্তানে ‘আগ্রাসনকারীদের ক্ষমা’ ঘোষণা করা হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগের পর আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্বতীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। আফগান গণমাধ্যমে খবর এসেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি।

জালালি ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আর জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত।

তালেবানের এক নেতার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজধানী শহরটিতে যোদ্ধাদের সহিংসতা থেকে বিরত থাকতে বলেছে তালেবান। কেউ শহরটি ত্যাগ করতে চাইলে, তাদের এ সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বাহিনীটি। এ ছাড়া নারীদের নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর শহরটির অধিবাসীরা কাবুল ছাড়তে শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এএফপিকে জানিয়েছেন, রোববার বিকেলে কাবুল দূতাবাস থেকে তাদের সব কর্মীকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম

ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম

ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top