logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. আমাকে ফাঁসানো হচ্ছে, মিডিয়া তাকিয়ে দেখছে: পরীমণি

আমাকে ফাঁসানো হচ্ছে, মিডিয়া তাকিয়ে দেখছে: পরীমণি

প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ৬:১৯:৫৫

মাদক মামলায় ফের দুই দিনের রিমান্ডের আদেশ শুনে আদালতে কান্নায় ভেঙে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি অভিযোগ করেছেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আপনারা মিডিয়া কী করছেন? সব তাকিয়ে তাকিয়ে দেখছেন।”

চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর দায়রা আদালতে তোলা হয় পরীমনিকে। এ সময় তাকে আরও পাঁচ দিন রিমান্ডে পেতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উভয় পক্ষের শুনানি শেষে পরীমনিকে দুই দিনের রিমান্ড আদেশ দেন হাকিম দেবব্রত বিশ্বাস। মামলায় পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী মশিউর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভীসহ বেশ কয়েকজন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন মুখ্য মহানগর দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু।

রিমান্ড শুনানিকালেও পরীমনিকে কাঁদতে দেখা যায়। আদেশ শোনার পর আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েন পরীমনি। এরপর আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় মাস্ক খুলে ক্ষোভ প্রকাশ করে তিনি এ অভিযোগ করেন।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে।

জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, পরীমনি কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় চেঞ্জ করেননি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, তাকে কাপড় দেয়া হয়েছে। সে এখানে আসার আগে এ কাপড় পরেছেন। এর আগে সে অন্য কাপড় (টি-শার্ট) পরেছেন।

গত বৃহস্পতিবার রাতে আদালতে হাজির করা হলে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। রিমান্ড শেষে মঙ্গলবার আবারও তাদের আদালতে হাজির করা হয়।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার অভিযানে পরীমনির বনানীর বাড়ি থেকে বিদেশি মদ পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর র‌্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

একই আদালত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলায় ছয় দিনের রিমান্ড দেন।

আদালত তাদের মাদক মামলায় দুই দিন ও পর্নগ্রাফির মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মাদক মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. গিয়াস উদ্দিন রাজ ও সবুজ আলীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। অন্যদিকে পর্নগ্রাফি মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপর্দশক সোহেল রানা রাজ ও সবুজের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top